সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে পালিয়ে স্কুলছাত্রীকে বিয়ে: অতঃপর হত্যা
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২২, ১২:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পালিয়ে স্কুলছাত্রীকে বিয়ে: অতঃপর হত্যা

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পালিয়ে স্কুলছাত্রীকে বিয়ে করা এক তরুণকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ১৯ বছর বয়সী মো. হৃদয় হোসেন নগরীর ডেফুলিয়া এলাকার মো. খোকন হাওলাদারের ছেলে। বরিশাল মহানগর এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, বৃহস্পতিবার গভীর রাতে হৃদয়কে নগরীর কুদঘাটা টেক্সাইল মিল সংলগ্ন বালুর মাঠে কে বা কারা পিটিয়ে ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদয় নগরীর কুদঘাটা এলাকায় বিয়েসহ নানা অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার ব্যবসা করতো। তার লাশ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে হৃদয়ের শরীরে কোনো আঘাতে চিহ্ন দেখা যায়নি বলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান জানিয়েছেন।
হৃদয়ের মামা হাবীব বলেন, কুদঘাটা এলাকার এক অটোরিকশা চালকের মেয়ের সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিলো। গত ১৬ অগাস্ট তারা পালিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়েটির বাবা এয়ারপোর্ট থানায় মামলা করেন। পরে পুলিশ আমার বোন মারুফা বেগম ও আমার আরেক ভাই মোস্তফাকে আটক করে। দুইদিন পর মেয়েকে উদ্ধার করে পুলিশের কাছে দেওয়া হয় এবং ঘটনাটি মীমাংশা করে দেয় পুলিশ।”
হাবীবের অভিযোগ, ওই ঘটনার পর থেকে মেয়ের আপন ভাইসহ চাচাতো ভাইয়েরা হৃদয়কে এলাকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলো। না ছাড়লে হত্যার করারও হুমকি দেয়।
এরপর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেয়ের বাড়ির আনুমানিক ৩০০ গজ দূরে বালুর মাঠে হৃদয়ের লাশ পাওয়া যায়। ওই ছাত্রী অপহরণের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই মো. সুমন বলেন, “নবম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে নিয়ে হৃদয় পালিয়ে যায়।
পরে মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দেওয়া হয়। মেয়েকে ফিরে পেয়ে পরিবার আর কোনো মামলা করেনি। স্থানীয়ভাবে নিজেরা সমাধান করেছে।“তাছাড়া হৃদয়ের শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে বলতে পারবো না।” ওসি কমলেস জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »