শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে পুলিশ সদস্যকে মারধর করে চাঁদা আদায়, গ্রেফতার ৪
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পুলিশ সদস্যকে মারধর করে চাঁদা আদায়, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পুলিশ সদস্যকে কৌশলে ডেকে নিয়ে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে দুই তরুণী ও বিএম কলেজের এক ছাত্রসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।

পুলিশ ইতোমধ্যে ওই ছাত্রসহ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এজাহারভুক্ত আসামি বায়েজিদ আলম (২৮) ও রোহান (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলহাজতে পাঠানো আসামিরা হলেন—বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সুমন ডাকুয়া (২৬), তার সহযোগী বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের হাজী জালাল আহম্মেদ লেনের বানাত মঞ্জিলের বাসিন্দা পারভেজ হাওলাদার (২২) এবং ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন দক্ষিণ সাতপুর এলাকার বাসিন্দা তানিয়া আক্তার (২১) ও তার বড় বোন রিমা আক্তার (২৫)। তাদের আটক করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশ সদস্যকে আটকে রেখে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারদের রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. আনিসুর রহমান পটুয়াখালীর দুমিকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী এলাকার বাসিন্দা ও ভোলা জেলা পুলিশের কনস্টেবল পদে কর্মরর্ত রয়েছেন। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে তিনি বাড়িতে আসেন। ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তানিয়া আক্তার নামে এক তরুণী মোবাইল ফোনের মাধ্যমে বুধবার (১৪ সেপ্টেম্বর) বাদীকে বরিশাল নগরের বিএম কলেজের মসজিদ গেটের সামনে যেতে বলেন। মামলার বাদী সেখানে গেলে তানিয়া ও তার বোন রিমা আক্তার মসজিদ গেটের বিপরীত পাশের জালালাবাদ লেনের একটি বিল্ডিংয়ের নিচ তলার ফ্ল্যাটে নিয়ে যান।

সেখানে মামলার বাকি আসামিরা আগে থেকেই উপস্থিত ছিলেন। আসামিরা বাদীকে আটকে রেখে মারধর করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা বাদীর মানিব্যাগ থেকে তিন হাজার টাকা এবং এটিএম কার্ড থেকে দুই হাজার টাকা উত্তোলন করে নিয়ে যান। পরে আরও টাকা দাবি করলে বাদী তার ভাই হামিদুর রহমান সুজনকে ৫ হাজার টাকা দিতে বলেন। এ সময় আসামিরা বাদীর ভাইকে একটি দোকানের বিকাশ নম্বর দেন।

বিষয়টি নিয়ে বাদীর ভাইয়ের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে আসামিদের দেওয়া বিকাশ নম্বরের কথা বলে বিএম কলেজের আরফা স্টোরের সামনে এসে অবস্থান নেন। এ সময় সুমনের সহযোগী ও মামলার দুই নম্বর আসামি পারভেজ বিকাশে পাঠানো টাকা তুলতে গেলে বাদীর ভাই ও ফুপা তাকে আটক করে থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে পারভেজের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে সুমন ডাকুয়াসহ বাকি তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং পুলিশ সদস্য ও মামলার বাদী আনিসুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হন বলে বাদী এজাহারে উল্লেখ করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »