বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে প্রেমিকাকে ভিডিওকলে রেখে ড্রেসিংরুমে ফুটবলারের আত্মহত্যা
প্রকাশ: ৮ মে, ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে প্রেমিকাকে ভিডিওকলে রেখে ড্রেসিংরুমে ফুটবলারের আত্মহত্যা

বরিশালের শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে সোহেল জমাদ্দার (২৩) নামে এক ফুটবলারের।

শনিবার দিবাগত গভীর রাতে পরকীয়া প্রেমিকাকে প্রথমে আত্মহত্যার সরঞ্জামাদির ছবি পাঠিয়ে ও পরে ভিডিওকলে রেখে আত্মহত্যা করেছে বলে পুলিশ এবং ফুটবলারের বোন জানিয়েছেন।

নিহত সোহেল জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। সোহেল ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। আট মাস বয়সি ছেলেসন্তানের জনক সোহেল।

সহ-খেলোয়াড় মো. রায়হান বলেন, সাইফ স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক হিসেবে দুই বছর খেলেছেন সোহেল। বর্তমানে বরিশালের বিভিন্ন দলে খেলেন। আউটার স্টেডিয়ামের জন্য নির্মিতব্য ড্রেসিংরুমের বাথরুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তার বোন শান্তা জানান, সোহেলের বিয়ের আগে বরিশাল নগরীর একটি বেসরকারি নার্সিং কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেম ছিল। তাদের সেই সম্পর্ক টেকেনি। পরে ভাইকে অন্যত্র বিয়ে করানো হয়। বর্তমানে আট মাস বয়সি ছেলের জনক সোহেল।

শান্তা জানান, সবার অজান্তে সেই মেয়ের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়েছে ভাই সোহেল। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। কোনোভাবে দুজনকে ফেরানো যায়নি।

শান্তা বলেন, শনিবার ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিরোধ হয়। সে সন্তানকে নিয়ে পিত্রালয়ে চলে গেছে। রোববার সোহেলের খেলা ছিল। তাই শনিবার স্টেডিয়ামে আসে। সন্ধ্যার পর তার সহ-খেলোয়াড়রা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনিও যোগাযোগের চেষ্টা করে পাননি।
পরে সোহেলের প্রেমিকা জানিয়েছেন, সোহেল তার ইমোতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে রশি ও একটি মইয়ের ছবি পাঠিয়েছে। রাতে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শান্তা জানান, বিষয়টি জানার পর সোহেলের ইমো নম্বরে কল দিয়েছেন। কিন্তু কেউ রিসিভ করেনি। সকালে এসে তার লাশ পেয়েছেন।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রশি দিয়ে ঝোলার পর রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে। এতে মাথা ফেটে গেছে।

এসআই শহীদুল আরও বলেন, ভিডিওকলে রেখে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। আত্মহত্যার আগে পাঠানো ছবিও পাওয়া গেছে। মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা হবে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »