বরিশালে বাসচাপায় বিএম ক‌লেজছাত্রসহ ২ তরুণ নিহত
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বাসচাপায় বিএম ক‌লেজছাত্রসহ ২ তরুণ নিহত

স্টাফ রিপোর্টার ।।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই বাইক অরোহী তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- স্থানীয় চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করে। চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশে যা‌চ্ছি‌লো যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেয় মোটরসাই‌কে‌লে ক‌রে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাস আটক করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »