● ●


বরিশালে বাসদের‘মানবতার কৃষি’কর্মসূচি গ্রহণ
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বাসদের‘মানবতার কৃষি’কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা সংকট মোকাবেলায় বরিশালে ‘মানবতার কৃষি’ কর্মসূচি গ্রহণ করেছে বাসদ। ‘বরিশালের কোন জমি থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙ্গিনা’ শ্লোগান নিয়ে এই কর্মসূচির আওতায় কৃষিতে উৎসাহিত করতে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সবজি ও ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করছে বাসদ।করোনা সংকটের শুরুতে মার্চের তৃতীয় সপ্তাহে ঘরে ঘরে মুষ্ঠিচাল সংগ্রহের লক্ষ্যে ‘এক মুঠো চাল’ কর্মসূচি নিয়ে মাঠে নামে বাসদের স্থানীয় সংগঠকরা। এরপরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও মানবতার বাজার নামে আরও দুটি কর্মসূচির মাধ্যমে আলোচনায় আসে দলটির স্থানীয় নেতাকর্মীরা। তবে মানবতার বাজারে বাদসের কর্মী এবং তাদের অনুগত ছাড়া কেউ বিনামূল্যে পণ্য নিতে পারেনি।
তাই অনেকে একে মানববতার বাজারের বদলে বাসদের বাজার বলে অভিহিত করেছেন। রবিবার ‘এক মুঠো চাল’ কর্মসূচির ৫০তম দিন পালন করেছে তারা। এদিনই তারা ‘মানবতার কৃষি’ কর্মসূচি ঘোষণা করে। একই দিন ৫০ পরিবারকে শিশুখাদ্য দেয়া হয়।জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, খাদ্য সংকট দূর করতে কৃষি কাজের বিকল্প নেই। কৃষি উৎপাদন বাড়াতে তারা কৃষক ও সাধারণ মানুষের মধ্যে লক্ষাধিক চারা ও বীজ বিনামূল্যে বিতরণ করবেন। এমনকি নগরীর মধ্যে কোন বাসা বাড়িতে পতিত জমি থাকলে যোগাযোগ করা হলে বাসদের স্বেচ্ছাসেবকরা সেই বাসায় গিয়ে গাছের চারা রোপন করে দেবে।জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, করোনা সংকট সহসা দূর হচ্ছে না। সরকারি ত্রাণ ও রেশন বিতরণ নিয়ে দলবাজি হচ্ছে। বাসদ মানুষের সহায়তায় মুষ্ঠি চাল ও মানবতার বাজার এবং নতুন কর্মসূচী মানবতার কৃষি’র মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়িয়েছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »