শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বাস শ্রমিকদের হাতে ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত , মহাসড়ক অবরোধ :দুঃখ প্রকাশ : প্রত্যাহার
প্রকাশ: ১৩ আগস্ট, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বাস শ্রমিকদের হাতে ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত , মহাসড়ক অবরোধ :দুঃখ প্রকাশ : প্রত্যাহার

বিশেষ সংবাদদাতা :
বরিশাল-ঢাকা মহাসড়কের বিশ্ববিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে বাস শ্রমিকদের হাতে দুই ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইজিবাইক শ্রমিকরা। প্রায় ১ ঘণ্টার অবরোধে কুয়াকাটা-বরিশাল-ঢাকা মহাসড়কের কর্নকাঠী এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় ছাত্রনেতাদের অনুরোধ এবং পুলিশের আশ্বাসে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ইজিবাইক শ্রমিকরা।
সংশ্লিষ্টারা জানান, শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের হিরন পয়েন্টে বাস মালিক সমিতির অবৈধ চেকারদের হাতে দুই ইজিবাইক শ্রমিক লাঞ্ছিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সার কয়েকশ’ শ্রমিক ওই এলাকায় জড়ো হয়ে বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রী এবং বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ পদ্ধতিতে ‘খ’ ইউনিটে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরে ছাত্রনেতাদের অনুরোধ এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন ইজিবাইক শ্রমিকদের নেতা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। অবরোধকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত ছিলো বিএমপি’র বন্দর থানা পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »