শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ চলছে মঞ্চ প্রস্তু‌তের কাজ, সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২, ৩:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ  চলছে মঞ্চ প্রস্তু‌তের কাজ, সমাবেশস্থলে নেতাকর্মীদের অবস্থান

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য নির্ধারণ হওয়া বঙ্গবন্ধু উদ্যানের একাংশে মঞ্চ নির্মা‌নের কাজ চলছে। পাশাপাশি সমাবেশস্থলে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাত ১১টার দিক‌ে সমাবেশস্থ‌লে বিএনপিনেতাকর্মী‌দের অবস্থান করে‌তে দেখা গে‌ছে।

বিএন‌পির কেন্দ্রীয় নেতারা বলছেন, পরিবহন বন্ধ করে দিয়ে কোনো লাভ হবে না, তাদের নেতাকর্মীরা এরই মধ্যে নগরীতে অবস্থান নিয়েছে। এদিকে বরিশাল নগরীজুড়ে ছাত্রলীগ ও শ্রমিক লীগের শো ডাউনের কারণে উত্তপ্ত হয়ে পড়েছে বরিশাল।

বুধবার বিকাল থেকেই সমাবেশস্থলে বিএনপির মঞ্চ তৈরির কাজ শুরু হয়। বিএনপি নেতারা উপস্থিত থেকে এসব কাজ দেখভাল করছেন। পাশাপাশি দফায় দফায় সমাবেশস্থলেই করা হচ্ছে প্রস্তুতি সভা। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, গণসমাবেশের দিন যত ঘনিয়ে আসছে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন বাড়ছে। এবার বুকে গুলি করলেও আমাদের নেতাকর্মীরা দাবি আদায় না করে আন্দোলন থেকে সরে আসবে না। তাই যতই পুলিশী অভিযানের নামে আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হোক না কেন আমাদের নেতাকর্মীরা পিছু হটবে না।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল বলেন, বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কোনো ভাবেই আটকে রাখতে পারবে না কেউ। হোটেলে হোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে আমাদের নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়াতে। বাস বন্ধ করা হয়েছে, থ্রি হুইলার বন্ধ করা হয়েছে, সমাবেশের আগের দিন থেকে বন্ধ থাকবে লঞ্চও। আমাদের নেতাকর্মীরা দরকার হলে কলা গাছের ভেলায় ভেসে আসবে। ইতিমধ্যে নগরীতে অবস্থান নিয়েছে আমাদের নেতাকর্মীরা। সমাবেশস্থলে যে করেই হোক তারা আসবে, সমাবেশ সফল হবে। 

বিএন‌পির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, শো ডাউন করে বরিশালে আতংকের সৃষ্টি করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তারা বেপরোয়া হয়ে গেছে বিএনপির জনসমর্থন দেখে। আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে থাকবে যদি হোটেলে থাকতে দেওয়া না হয়। এরমধ্যে অনেকেই অবস্থান নিয়েছে সমাবেশস্থল বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান)।

বরিশালে বিএনপির সমাবেশস্থলে অবস্থান নেওয়া কর্মীরা জানান, গনতন্ত্র মুক্তির আন্দোলনে কোনো আপোষ করবো না। সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, তাই আগে থেকেই নগরীতে এসে সমাবেশস্থলে অবস্থান নিয়েছি। এখানেই থাকবো।

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, সমাবেশস্থলে আসার জন্য পথে পথে বাধা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল। কোনো বাধা আমাদের নেতাকর্মীরা মানবে না। লক্ষ লক্ষ মানুষ সমাবেশস্থলে জমায়েত হবে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে।

এদিকে বরিশাল নগরীতে হঠাৎ শো ডাউনের বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক বলেন, আমাদের নগরী শান্তির নগরী। এই নগরীতে কেউ বিশৃঙ্খলা করলে আমরা সহ্য করবো না। ৫ নভেম্বর খালেদা জিয়ার সন্ত্রাসী বাহিনী সমাবেশ করবে। তারা বিভিন্ন জায়গায় মানুষ ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে। এতে যেন কোনো ধরণের সমস্যা না হয়, সেই জন্যই আমরা নগরীতে তদারকি করছি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা নিয়মিত বিষয়। বিএনপির নেতাকর্মীরা থাকবে হোটেলে, সেটা কোনো সমস্যা নয়। আমরা অভিযান চালিয়েছে কোনো চোর, বাটপার বা ছিনতাইকারী হোটেলে আছে কিনা সেই খোজ নিতে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »