সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপির সমাবেশ বঙ্গবন্ধু উদ্যানে জনতার ঢল
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৫:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির সমাবেশ বঙ্গবন্ধু উদ্যানে জনতার ঢল

নূরে আলম জিকু
জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বিধান পুনরুদ্ধারসহ দলের অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বরিশালে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। তবে শুক্রবার থেকে গণপরিবহন ধর্মঘট শুরু হওয়ায় আগেভাগেই সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। বিএনপির এই সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। 

ভোলা, চরফ্যাশন, মনপুরা, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ বিভিন্ন জায়গা থেকে আসা এসব মানুষের অভিযোগ-সরকার শুধু পরিবহন ধর্মঘট দেয়নি, আওয়ামী লীগের লোকজন দিয়ে সমাবেশে আসা মানুষদেরকে পথে পথে বাঁধা দিয়েছে ও হামলা করছেন। এতে ভোলা জেলার কয়েক শতাধিক সাধারন মানুষ আহত হয়েছে। 

এদিকে শুক্রবার সকাল থেকে কার্যত বিচ্ছিন্ন বরিশাল। বাস, লঞ্চ, স্পিডবোট, মাইক্রোবাস সবই বন্ধ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিভাগের বিভিন্ন জেলায় অসুস্থ রোগীরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন। তবে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ পায়ে হেঁটে, ছোট ছোট নৌকা, বাইসাইকেলসহ বিভিন্ন বাহনে পথ ভেঙ্গে সমাবেশস্থলে আসেন। বেলা বাড়ারে সঙ্গে সঙ্গে ভরে যায় পুরো বঙ্গবন্ধু উদ্যান। মাঠের মধ্যে নেতা-কর্মীরা মিছিল-মিটিং করেন।

দুপুরে তীব্র রৌদে সামিয়ানা টানিয়ে তার নিচে অবস্থান করেন। দুপুরের পর মিছিলে মিছিলে জনতার ঢল নামে সমাবেশস্থলে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠের চারপাশ দিয়ে প্রবেশ করেন নেতা-কর্মীরা। ওদিকে এখনো চলছে মঞ্চ প্রস্তুতকরনের কাজ। রাত ১০টার মধ্যে মঞ্চের কাজ শেষ করার কথা রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা নেতা-কর্মীরা। 

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ বলেন, সমাবেশ সফল করতে আগেই নেতা-কর্মীদের নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছি। আরো নেতা-কর্মীরা পথে আছেন। তাদেরকে বাঁধা দেয়া হচ্ছে। নৌকায় উঠতে দিচ্ছে না। নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, যাতে কেউ সমাবেশে না আসে। তবে আমাদের নেতারা কোন বাধাকেই পরোয়া করে না। যে যেভাবে পারছেন বরিশালে আসছেন। 

বরগুনা থেকে আসা বিএনপি নেতা টিটু বলেন, বিএনপির সমাবেশ বানচাল করতে গণপরিবহন ধর্মঘট দিয়েছে সরকার। তবে সরকারের কোন বাঁধায় কাজে আসছে না। মানুষ সমাবেশে ছুটে আসছে। ইতোমধ্যে সাধারণ মানুষের ঢল নামছে। সড়কপথে মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে, কেউ হেঁটে, কেউ নৌকায় করে চিড়া, মুড়ি নিয়ে সামাবেশস্থলে পৌঁছেছেন। আরো আসবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »