শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপির ৫ই নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা : ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২২, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির ৫ই নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা : ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া

স্টাফ রিপোর্টার : বরিশালে বিএনপির ৫ই নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমেই যেন চড়ছে। নগরীতে সমাবেশকে সফল করার জন্য বিএনপির মিছিলের কয়েক ঘণ্টার মধ্যে অর্ধসহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ। যেকোন মূল্যে বিএনপির সমাবেশ সফল করার পণ, পরিবহন ধর্মঘটসহ নগরীতে আওয়ামী লীগের রাজপথ দখলের চেষ্টা, ঘরে ঘরে পুলিশের তল্লাশিকে কেন্দ্র করে নানা শংকায় ভুগছে সাধারণ মানুষ। 

বুধবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিশাল এক মিছিল বের হয়। এ মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়া হয়। এরপর দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বরিশালের সমাবেশে জনস্রোতের আশাবাদ ব্যক্ত করা হয়। বিকালে গা ঝাড়া দিয়ে ওঠে আওয়ামী লীগ। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার নেতৃত্বে নগরীর প্রধান সড়কগুলোতে ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া শুরু হয়। যদিও অপ্রীতিকর কিছু ঘটেনি। তারপরও এ মহড়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
জহিরউদ্দিন স্বপন দাবি করেন, সরকারি দলের ক্যাডাররা সমাবেশ বানচাল করার জন্য হামলা, মামলা শুরু করেছে। চলছে বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »