মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বেপরোয়া জেলেরা: থামছেই না অবৈধভাবে মাছ শিকার
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বেপরোয়া জেলেরা: থামছেই না অবৈধভাবে মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞার সময়ও বরিশালের নদীগুলোতে জেলেরা মাছ ধরছেন। এখন পর্যন্ত ১২০ জেলেকে ১ বছর করে সাজা দেয়া হলেও থামছেই না মাছ ধরা।

পুলিশ বলছে, নদীতে নামা জেলেদের বেশিরভাগই বেপরোয়া। এ ছাড়া নারী ও শিশুদের মাছ ধরার কাজে ব্যবহার করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে ও প্রজনন মৌসুমে ইলিশের বংশ বিস্তারের জন্য বর্তমানে মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে।

এর সত্ত্বেও বরিশালের মেঘনা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে নামছেন জেলেরা আর নৌপুলিশের ধাওয়া খেলে চেষ্টা করছেন পালানোর। তবে নাছোড়বান্দা পুলিশ যখন সব দিক থেকে ঘিরে ফেলে তারপর বাঁচার জন্য জেলেরা ঝাঁপিয়ে পড়েন নদীতে।

এরপরও মেলে না শেষরক্ষা। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে জেলেদের আটক করে। সেই সঙ্গে জব্দ করা হয় মাছ ও জাল। শুধু মেঘনা নদী নয়, মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর বরিশালের বিভিন্ন নদীতেই প্রতিদিনই এমন ঘটনা ঘটছে।

আটক হওয়া জেলেরা জানান, অপরাধ জেনেও নিতান্ত অভাবের দায়ে নদীতে মাছ ধরতে নেমেছেন তারা। আটক হওয়া এক জেলে বলেন, আমরা অনেক অভাবে আছি। তাই মাছ ধরতে এসেছি। ২০ কেজি চালে তো হয় না। আমাদের পরিবারের মানুষ বেশি।

এদিকে নৌপুলিশ বলছে, নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরতে নামা বেশিরভাগ জেলেই বেপরোয়া। এ ছাড়া নারী ও শিশুদের দিয়েও নদীতে মাছ ধরানো হয়। এ ছাড়া অভিযান চলাকালে জেলেদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এক নৌপুলিশ কর্মকর্তা বলেন, জেলেরা আমাদের বিভিন্নভাবে আক্রমণ করে। যেমন চাকতি মারে, অনেক সময়ে আগুনের গোলাও আমাদের দিকে ছুড়ে মারে। অভিযান শুরুর পর এখন পর্যন্ত নৌপুলিশের বরিশাল অঞ্চলের ৫টি জেলায় ১২০ জেলেকে আটক করা হয়েছে।

আটক হওয়া জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে সাজা দেয়া হয়েছে। এ ছাড়া ৮টি মামলা হয়েছে। পাশাপাশি দেড় কোটি মিটার জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া প্রায় ৭০০ কেজি ইলিশ মাছ জব্দ হয়েছে।

বরিশাল নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুয়ায়ুন কবির বলেন, মাছ ধরার জন্য জীবন দিয়ে দেবে, তারপরও মাছ ধরা ছাড়বে না। আমাদের লোক কত কষ্ট করে তাদের ধরছে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ঢাকার নৌপুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া বলেন, প্রত্যেকটি ফাঁড়িতে আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা রিকুইজিশন দিয়ে পুলিশ হেড কোয়ার্টার্স থেকে জনবল বাড়িয়েছি।

বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি এবং বরগুনার ৫ জেলা মিলিয়ে নৌপুলিশের বরিশাল অঞ্চল গঠিত। ১৫টি স্থায়ী ও ৪টি অস্থায়ী মিলিয়ে মোট ১৯টি ক্যাম্পের প্রায় ৫০০ নৌপুলিশের সদস্য ২২ দিনের অভিযান সফল করতে কাজ করে যাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »