সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা, আহত ৫
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের হামলা, আহত ৫

 স্টাফ রিপোর্টার ।। বরিশালের সরকারি গৌরনদী কলেজের ভিপি ছাত্রলীগ নেতা সুমন মোল্লার নেতৃত্বে একই কলেজের ছাত্র সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কলেজ ক্যাম্পাসে এবং গৌরনদী বাসস্টান্ডে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা গৌরনদী বাসস্টান্ডে ইলিশ পরিবহনের একটি বুকিং কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গৌরনদী কলেজ ছাত্র সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছাত্রলীগ নেতা আরিফ মিয়া সাংবাদিকদের জানান, কলেজ ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত কিশোর মাদক সেবন করলে তাদের বাধা দেয় তার সমর্থকরা। এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায় ভিপি সুমন মোল্লার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আরিফ মিয়ার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা আরিফ মিয়ার যাত্রীবাহী ইলিশ পরিবহনের বুকিং কাউন্টারে ব্যাপক ভাঙচুর করে এবং কাউন্টারে থাকা ল্যাপটপ মোবাইল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। আহতরা হলেন ছাত্রলীগ নেতা আরিফ মিয়া (২৩), ছাত্রলীগ কর্মী জিহাদ হোসেন (২০), রানা (২২), সাব্বির হোসেন (১৮), সাহেদ আলী (১৮)। হামলার বিষয়ে ছাত্রলীগ নেতা ভিপি সুমন মোল্লা জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইহনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »