সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে মিষ্টির দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব উদ্বেগ জানিয়েছে বাসদ
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে মিষ্টির দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব উদ্বেগ জানিয়েছে বাসদ

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বরিশালে মিষ্টির দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্বে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত ১০ জানুয়ারি সকালে নগরীর লঞ্চঘাটে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির দাম নিয়ে একজন ক্রেতার সাথে দোকান মালিকের বাকবিতন্ডা ও পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ক্রেতার সাথে অন্যায় হয়ে থাকলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু তার বদলে যেভাবে এখানে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী একটি মিষ্টির মূল্য পরিশোধ নিয়ে সংঘাতের ঘটনাকে সাম্প্রদায়িক রঙ ছড়িয়ে এই ঘটনাকে নিয়ে প্রায় একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি করে ফেলল সেটি অত্যন্ত চক্রান্তমূলক ও নিন্দনীয়। মিষ্টির ক্রেতাকে মারধর করা অবশ্যই অন্যায় তবে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে যেভাবে হামলা চালানো হয়েছে ও ব্যাবসা বন্ধ করার হুমকি দেয়া হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 
নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে ও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক বা পেশাজীবীদের হেনস্থা করার জন্য এক ধরনের কুচক্রী মহল এধরণের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছিল। বরিশালেও একটি সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে একটি সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। নেতৃবৃন্দ প্রশাসনকে এই সংঘাত ও হামলার বিষয়ে যত্থাযত্থ পদক্ষেপ নেয়ার দাবি জানান ও সবকিছুর উর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বরিশালবাসীর প্রতি আহবান জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »