শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে শিক্ষার্থীরা বানান ভুল করায় অধ্যক্ষের দেওয়া নোটিশে ১৩ বানান ভুল!
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে শিক্ষার্থীরা বানান ভুল করায় অধ্যক্ষের দেওয়া নোটিশে ১৩ বানান ভুল!

অনলাইন ডেস্ক : বরিশালের বাবুগঞ্জে একটি ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের হোমওয়ার্কের খাতায় কিছু বানানে ভুল দেখতে পান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এজন্য ক্লাসের সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন অধ্যক্ষ মো. ফরিদুল আলম। তবে ২৯ লাইনের ওই নোটিশে ১৩টি বানান ছিল ভুল। বিষয়টি জানাজানি হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের বিক্ষোভের মুখে বিকেল ৩টার দিকে নোটিশটি প্রত্যাহার করে নেন অধ্যক্ষ।

ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদরাসায়।

মাদরাসার সহকারী শিক্ষক সাইদুজ্জামান ফকির বলেন, ‘৩৮ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন মোশাররফ হোসেন স্যার। তাকে যে কারণে শোকজ করা হয়েছে তা মোটেই ঠিক নয়। শিক্ষার্থীর বাড়ি থেকে লিখে নিয়ে আসা খাতায় বানান ভুল ঠিক না করার অজুহাতে শিক্ষকদের শোকজ করা হতে পারে সেটা আগে জানা ছিল না।’

কারণ দর্শানোর নোটিশ পাওয়া সহকারী শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘২৫ আগস্ট পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হোমওয়ার্কের খাতা দেখছিলাম। এরমধ্যে পিয়ন দিয়ে মাদরাসার অফিস কক্ষে যেতে বলা হয়। কয়েকজন শিক্ষার্থীর খাতা পুরোপুরি না দেখে সই করে সেখানে যাই। একইভাবে গত ২৮ আগস্ট ক্লাসে খাতা দেখছিলাম। তখন আমাকে মাদরাসার খাজনা দিতে তহশিল অফিসে পাঠানো হয়েছিল। ফিরে এসে জানতে পারি আমি তহশিল অফিসে যাওয়ার পর অধ্যক্ষ স্যার ক্লাসে এসে তার ফোনে শিক্ষার্থীদের খাতার ছবি তুলে নিয়ে গেছেন। এরপর গতকাল (সোমবার) শিক্ষার্থীদের হাতের লেখায় বানান ভুল শোধরাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তুলে নোটিশ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘২৯ লাইনের ওই নোটিশে ১৩টি বানান ছিল ভুল। আশ্চর্যের বিষয় হলো বানান ভুল শোধরাতে ব্যর্থতার কারণে আমাকে নোটিশ করা হয়। কিন্তু নোটিশে ১৩টি বানান ভুল। এর কারণ কে দর্শাবে?’

নোটিশে বহুমূখী (সঠিক বহুমুখী), বরিমাল (সঠিক বরিশাল), যাইতেযে (সঠিক যাইতেছে), শ্রেণীতে (সঠিক শ্রেণিতে), কিন্ত (সঠিক কিন্তু), ভ’ল (সঠিক ভুল), অমনোযোগি (সঠিক অমনোযোগী), সমুহের (সঠিক সমূহের) লেখা ছিল। এভাবে মোট ১৩টি বানান ভুল লেখা ছিল ওই নোটিশে।

সহকারী শিক্ষক মোশাররফ হোসেনের ভাষ্য, ‘আমি মাদরাসা পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য। সম্প্রতি পরিচালনা কমিটির সভার আগেই অধ্যক্ষ স্যার রেজুলেশন বইতে সই করতে বলেছিলেন। তবে আমি সই করতে রাজি হইনি। আমি সই না করায় অনেকেই রেজুলেশন বইতে সই করতে অপারগতা প্রকাশ করেন। এতে আমার ওপর ক্ষিপ্ত ছিলেন অধ্যক্ষ স্যার। সে কারণেই তুচ্ছ কারণে আমাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।’

জানতে চাইলে ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. ফরিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।’

নোটিশে বানান ভুল থাকার বিষয়ে তিনি বলেন, ‘অফিস সহকারী মোয়াজ্জেম হোসেন নোটিশ টাইপ করেছেন। কয়েকবার বানান ঠিক করে দিয়েছি। এরপরও বানান ভুল কীভাবে হয়েছে সে বিষয়ে অফিস সহকারীর কাছে জানতে চেয়েছিলাম। কম্পিউটার ও কি-বোর্ড খারাপ থাকায় ভুল হয়েছে বলে তিনি (অফিস সহকারী) জানিয়েছেন।’

অধ্যক্ষ আরও বলেন, দুপুরে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়। পরে তাদের অনুরোধে নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়। বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছিল। এখন সমাধান হয়ে গেছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »