মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে সমাবেশের মাঠ পায়নি বিএনপি : অনুমতি দেয়নি জেলা প্রশাসন
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ১২:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে সমাবেশের মাঠ পায়নি বিএনপি : অনুমতি দেয়নি  জেলা প্রশাসন

বরিশালে আগামী ৫ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি দেয়নি স্থানীয় জেলা প্রশাসন। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার ভেন্যু চেয়ে গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করে বরিশাল মহানগর বিএনপি। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ সন্ধ্যায় বলেন, এ বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে। বঙ্গবন্ধু উদ্যানে জনসভা করার অনুমতি দেওয়া হতেও পারে।

তিনি বলেন, আগামী ৭ নভেম্বর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর দপ্তরের একটি কর্মসূচি রয়েছে। এ জন্য মঞ্চ প্রস্তুতসহ সাজসজ্জার জন্য মাঠটি প্রশাসনেরও আগাম প্রয়োজন। এ কারণে বঙ্গবন্ধু উদ্যানে অনুমতি দেওয়া না গেলে বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে গণসমাবেশ করার অনুমতি দেবে প্রশাসন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জানান, তাঁরা গণসমাবেশ করার জন্য বেলস পার্ক মাঠটি একমাত্র ভেন্যু হিসেবে আবেদনপত্রে উল্লেখ করেছেন। কোনো কারণে বেলস পার্কে অনুমতি না পেলে বিকল্প হিসেবে আউটার স্টেডিয়াম বেছে নেবেন তাঁরা।

তিনি জানান, গণসমাবেশের প্রচারের জন্য আগামী মঙ্গলবার নগরীতে মাইকিং করার অনুমতি চাওয়া হয়েছে। সে অনুমতির বিষয়েও এখন পর্যন্ত প্রশাসন সিদ্ধান্ত দেয়নি। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল সোমবার বরিশাল আসছেন। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বরিশালে রয়েছেন। গণসমাবেশের বিষয়ে আলোচনা করতে তাঁরা জেলা প্রশাসকের দপ্তরে যাবেন।

বিএনপি থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসন থেকে চেষ্টা চলছে তাঁদের বঙ্গবন্ধু উদ্যান ও আউটার স্টেডিয়াম একটিরও অনুমতি না দিয়ে জিলা স্কুল মাঠে সমাবেশ করার জন্য বলা হবে। তবে ওই দুটি মাঠের তুলনায় জিলা স্কুল মাঠ অনেক ছোট। বরিশালের গণসমাবেশে জনস্রোত হবে, তাই ওই ছোট মাঠে গণসমাবেশ করা তাঁদের পক্ষে সম্ভব হবে না।

প্রচার-প্রচারণায় নগরীতে মাইকিং করার অনুমতি প্রসঙ্গে মহানগর পুলিশ কমিশনার বলেন, যাতে জনদুর্ভোগ না হয় এমন শর্তে ১ নভেম্বর থেকে নগরে সীমিতসংখ্যক মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এছাড়া গণসমাবেশ মাঠে কতসংখ্যক মাইক ব্যবহার করা যাবে এ বিষয়ে প্রশাসন ভেন্যু চূড়ান্ত হওয়ার পর সিদ্ধান্ত দেবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »