শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে সার্জেন্টের মারধরে পুলিশের পুত্র বেহুশ অবশেষে হাসপাতাল
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২৩, ৭:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে সার্জেন্টের মারধরে পুলিশের পুত্র বেহুশ অবশেষে হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী : বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট সহিদুলের হামলায় পুলিশ পুত্র ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুল ইসলামসহ আহত হয়েছে দুজন। এর মধ্য সাইদুল ইসলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাপাতালে চিকিৎসাধীন রয়েছে ।অপরজন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র মারুফ মোল্লা চোখের আঘাতের কারনে চক্ষু ডাক্তার থেকে চিকিৎসা নিয়েছে। মারুফ মোল্লার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের ভিডিও অপসারন করেছে সার্জেন্ট শহিদুল।ঘটনা তদন্তে কমিটি গঠন। ১ জানুয়ারী বিকেল চারটার সময় বরিশাল নগরীর আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ বিভাগে কর্মরত মিজানুর রহমানের পুত্র সাইদুলের ভাই শফিক জানান,আমরা খবর পেয়ে আমতলা ট্রাফিক পুলিশ বক্স থেকে বেহুশ অবস্থায় কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। বর্তমানে আমার ভাই সাইদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাইদুলের সাথে থাকা মারুফ মোল্লাচোখের ডাক্তার দেখিয়েছেন। তিনি জানান,১ জানুয়ারী আমার ভাই সাইদুল ও খালাত ভাই মারুফ মোল্লা বিকাল চারটার দিকে ঝালকাঠি থেকে মটরসাইকেল যোগে বরিশাল আসার পথে আমতলা মোড়ে সার্জেন্ট শহিদুল সিগন্যাল দেয়।তিনি তাদের কাছে গাড়ির কাগজপত্র ও হেলমেট না থাকার কারন জিজ্ঞেস করলে সাথে না থাকার জন্য দুঃখ প্রকাশ প্রকাশ করে তার পিতা মিজানুর রহমান পুলিশে কর্মরত এ কথা বলতেই সার্জেন্ট শহিদুল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন ।অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করা মাত্রই সাইদুলকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে শুরু করেন সার্জেন্ট শহিদুল। মারধরের এক পর্যায়ে বেহুশ হয়ে যান সাইদুল। এসময় সাইদুলের সাথে থাকা মারুফ মোল্লা ভিডিও ধারন করলে তার হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলেট করে দেন ।এসময় সার্জেন্ট শহিদুলের নকের আছর লেগে যায় তার চোখে। সাইদুল ইসলামের বেহুশের ঘটনা শুনে তার পরিবারের লোকজন এসে পুলিশ বক্স থেকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করান। ভর্তির কাগজে ফিজিকাল এ্যাসল্ট লেখা রয়েছে।
এ ঘটনায় বরিশাল ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত ঘটনা তদন্তে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফারুক হোসেনকে দ্বায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। ২ জানুয়ারী হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল ইসলাম ও তার পরিবারের সাথে কথা বলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফারুক হোসেন। এ সময় টি আই আরিফ ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন ঘটনা জেনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফারুক হোসেনকে ঘটনা তদন্তের জন্য দ্বায়িত্ব দেয়া হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফারুক হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।এ ব্যাপারে টি আই আরিফ বলেন, ঘটনা সত্য হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে সার্জেন্ট শহিদুল বলেন, ঘটনাটি সম্পুর্ন মিথ্যা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »