বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ২
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৭:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ২

ডেস্ক রিপোর্টঃ বরিশালে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত হয়েছেন তিনজন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগম (৬০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার ছেলে শিপনকে (৩৫) মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত মা-ছেলের কয়েকজন স্বজন জানান, নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে। ডাক্তার দেখানোর জন্য বরিশালে এসেছিলেন তারা। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম (৬০) নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী ও শিপন তাদের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন মালেক হাওলাদারের অপর ছেলে স্বপন ও স্বপনের স্ত্রী মোর্শেদা এবং তাদের ভাইয়ের ছেলে রবিউল এবং স্বজন আনিস। যাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই থ্রি হুইলারে থাকা সবাই একই বাড়ির।

পুলিশ জানায়, ট্রাক ও ট্রাকের একজন হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »