শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ১০ টাকা নিয়ে কথা কাটাকাটি: ক্রেতাকে মারধর, দোকান ভাঙচুর
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ১০ টাকা নিয়ে কথা কাটাকাটি: ক্রেতাকে মারধর, দোকান ভাঙচুর

বরিশালে ১০ টাকা বেশি চাওয়া নিয়ে ক্রেতার সঙ্গে ঝগড়ার জেরে নগরীর লঞ্চঘাট এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার নগরীর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালী থানা পুলিশ দোকান মালিক স্বপন ঘোষকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ করে।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ক্রেতা সৌরভ ঢালী বরিশাল হাজী মোহাম্মদ মহসীন হকার্স মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। সকাল ১০টার দিকে তিনি মার্কেটসংলগ্ন ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাশতা করেন। পরে বিল পরিশোধের সময় ১০ টাকা বেশি চাওয়া নিয়ে দোকান মালিক স্বপন ঘোষের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

তিনি আরও জানান, এক পর্যায়ে স্বপন ঘোষ উত্তেজিত হয়ে কর্মচারীদের নিয়ে সৌরভ ঢালীকে মারধর করে। বর্তমানে সৌরভ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর জেরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানটিতে হামলা চালায়।

এ খবর ছড়িয়ে পড়লে মহসিন মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী ও কর্মচারী সংঘবদ্ধ হয়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে হামলা করেন। পর্যায়ক্রমে স্থানীয় আরও অনেকে তাদের সঙ্গে যোগ দেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে স্বপন ঘোষকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাঁধা দেয় এবং স্বপনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। এর জবাবে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এতে বিক্ষোভকরী হেলাল (৪৫), মিজানুর রহমান (৩০) ও জামাল উদ্দিনসহ আরও কয়েকজন আহত হন।

এদিকে বিকেল ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুল করীম ঘটনাস্থলে আসেন। তিনি এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

তিনি জানান, স্বপন ঘোষকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »