শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ১ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক
প্রকাশ: ৪ অক্টোবর, ২০২২, ১০:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ১ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা। সারাদেশে যখন বিদ্যুৎ বিপর্যয় ঘটে তখন বরিশালে বিদ্যুৎ সরবরাহে সামান্য ঘাটতি দেখা দেয়। এজন্য বরিশাল নগরীর ১৯টি সরবরাহ ফিডারে পর্যায়ক্রমে এক ঘণ্টা করে লোডশেডিং করা হয়েছে বলে জানা গেছে।

ওয়েষ্টজোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, দেশের উত্তর ও পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের কারণে বরিশালে সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দেয়। এজন্য বরিশাল নগরীর ১৯টি সরবরাহ ফিডারে পর্যায়ক্রমে এক ঘণ্টা করে লোডশেডিং করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকা এক ঘণ্টার জন্য বিদ্যুতবিহীন ছিল। এরপর বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।

বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, জেলার বাকেরগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার তিন লাখ বিশ হাজার গ্রাহক দুপুর ২টার পর লোডশেডিং এর কবলে পড়েছিলেন। তবে ১ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ পেয়েছেন তারা।

বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) মৃদুল কান্তি চাকমা বলেন, জেলার বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার তিন লাখ গ্রাহক দুপুর ২টার পর থেকে এক ঘণ্টার জন্য লোডশেডিং এর কবলে পড়েন।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার পর শেবাচিম হাসপাতালে এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তবে, জেনারেটরের মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »