বরিশালে ২০ জনকে জরিমানা
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ৯:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ২০ জনকে জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে নানামুখী কার্যক্রম চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ ও র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, মো. সাইফুল ইসলাম, নিরুপম মজুমদার ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন বরিশাল নগর এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, জনসমাগম করা এবং অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার কারণে ১৬ দোকান মালিক ও ব্যক্তিকে ৭৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সরকারি সহায়তার চাল মজুদ ও বিক্রির দায়ে দু’জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেন।

এছাড়া মুলাদী উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অভিযান চালিয়ে দুই দোকান মালিককে ছয় হাজার টাকা ও দুই ব্যক্তিকে আটশ’ টাকা জরিমানা করেন।

এছাড়া অভিযানে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকতে প্রচারণা চালানোর পাশাপাশি স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ৩ হাজার ৬১১টি কর্মহীন অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়। সেখানে সর্বমোট ২৮ দশমিক ৬ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ১৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৮২১ দশমিক ৮৮ মেট্রিকটন চাল, নগদ ৩৮ লাখ ৭০ হাজার টাকা এবং শিশুখাদ্য বাবদ ৩ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »