শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ২২ দিনের ইলিশ রক্ষা অভিযানে ৭২৪ জেলের কারাদণ্ড
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ২২ দিনের ইলিশ রক্ষা অভিযানে ৭২৪ জেলের কারাদণ্ড

২২ দিনের মা ইলিশ রক্ষায়’ অভিযান চলাকালে বরিশাল বিভাগের এসব জেলেদের কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫৭ লাখ ৮৪ হাজার ৯০০ মিটার জাল জব্দ করা হয়। অভিযানের সময় ৯ হাজার ১৮৪ কিলোগ্রাম ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া ৮৭৯টি মামলায় ১৪ লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আর নিলামের মাছ থেকে আয় হয়েছে ১৭ লাখ ৭ হাজার ৬০০ টাকা।

নিষেধাজ্ঞা না মেনে বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকারের দায়ে ৭২৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ‘মা ইলিশ রক্ষায়’ চালানো ২২ দিনের অভিযান চলাকালে বরিশাল বিভাগের এসব জেলেদের কারাদণ্ড দেয়া হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় মৎস অধিদপ্ত‌রের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।

সেই সঙ্গে নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫৭ লাখ ৮৪ হাজার ৯০০ মিটার জাল জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর।

অভিযানের সময় ৯ হাজার ১৮৪ কিলোগ্রাম ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া ৮৭৯টি মামলায় ১৪ লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আর নিলামের মাছ থেকে আয় হয়েছে ১৭ লাখ ৭ হাজার ৬০০ টাকা। সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। কা‍উকে এ বিষয়ে ছাড় দেয়া হয় না।

যদিও অভিযানের মাঝেই সুযোগ বুঝে কীর্তনখোলা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কালাবদরসহ বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ শিকার করেন অসাধু জেলেরা।’ তিনি আরও জানান, অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন মৎস অধিদপ্তর ও পুলিশের সদস্যরা।

এ ছাড়াও জনবল ও যানবাহন সংকটসহ নানান সমস্যায় অভিযান চালাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা বলেছে উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ। আর সংকটের মধ্যেই শনিবার সকালে পাওয়া তথ্যানুযায়ী, ইলিশ রক্ষায় বিভাগে এই পর্যন্ত মোট ৮৬১টি ভ্রাম্যমাণ আদালত বসে। অভিযান পরিচালিত হয় দুই হাজার ৯৯৪টি।

অভিযানের সময় ৯ হাজার ১৮৪ কেজি ইলিশ জব্দ করা হয়। এ ছাড়া ৮৭৯টি মামলায় ১৪ লাখ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৭২৪ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আর নিলামের মাছ থেকে আয় হয়েছে ১৭ লাখ ৭ হাজার ৬ শত টাকা।

মৎস অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা কালে ৫৮৮টি অবতরণ কেন্দ্র, চার হাজার ৮৩৩ বার মাছঘাট, ৯ হাজার ২৯৬ বার আড়ত ও ৫ হাজার ৭৮২ বার বাজার পরিদর্শন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছি‌ল। শুক্রবার রাত ১২টায় শেষ হ‌য় নিষেধাজ্ঞা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »