মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ৪৯জন নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রকাশ: ১৩ জুলাই, ২০২১, ১০:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ৪৯জন নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

মেহেন্দিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ সহ বরিশালের নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

গত ২১ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং মেহেন্দিগঞ্জ সদর ও ভাসানচর ইউনিয়নসহ বরিশালের ৯ টি উপজেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে
ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত নির্বাচনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করে ৫০ জন চেয়ারম্যান জয়লাভ করেন ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল মোহাম্মাদ নূরুল ইসলাম প্রমুখ।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সকল চেয়ারম্যানদের দেশ ও স্ব স্ব এলাকার জনগণের কল্যানে জন্য কাজ করার আহবান জানান।
এ ছাড়াও তিনি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিক নির্দেশনা প্রদান করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »