সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটে ৮ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নগরীর রুপাতলীতে স্থাপিত প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহির উদ্দীন কাজীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়। এরপর গীতাপাঠসহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড, মোঃ রুহুল আমিন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের উন্নয়নসহ সর্ব মহলে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান।

প্রকৌশলী ড, মোঃ রুহুল আমিন আরও বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দীক্ষিতের লক্ষ্যে কার্যক্রম যথাযথ দায়িত্বের সাথে পালন করতে হবে। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের ট্যুরিজম বিভাগের বিভাগীয় প্রধান ও নন-টেক বিভাগের চীফ ইনস্ট্রাক্টর নাইমুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান । তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হলে সকল শিক্ষার্থীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। আত্নবিশ্বাসী হতে হবে। কোন কাজকেই ছোট মনে করা যাবেনা। কর্মক্ষেত্রে আরোপিত দায়িত্ব যথাযথ পালন ও সঠিকভাবে জীবন পরিচালনা করতে হবে। এসময় তিনি বিদায়ী শিক্ষার্থীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহির উদ্দীন কাজী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন , জীবনে লক্ষ্য স্থির করতে হবে। আত্নবিশ্বাসী হতে হবে। লক্ষ্য স্থির ও আত্নবিশ্বাসীরা সফল হবেই। দেশকে সমৃদ্ধ করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকসহ শিক্ষার্থী , অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য , অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বরিশাল আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান কামরুজ্জামান রিজভী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »