সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্য ক্লোজড
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৪:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্য ক্লোজড

স্টাফ রিপোর্টার ।।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩ কে ক্লোজড করা হয়েছে। পর্যটকদের আটকে টাকা আদায় করার অভিযোগে তাদের ক্লোজড করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ পর্যটকবাহী একটি মাইক্রোবাসে ডিবি পুলিশ পরিচয়ে এসআই ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩ তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ওই দুই পুলিশ সদস্য পর্যটকদের কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ২০ হাজার টাকায় সমঝোতা হয়। এ ঘটনায় পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে ফুটেজ বিশ্লেষণ করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া। তিনি জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটিয়েছে বলে পরের দিন মৌখিকভাবে একটি অভিযোগ পাই। অভিযোগের ভিত্তিতে ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »