শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল-ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট কমাচ্ছে বাংলাদেশ বিমান
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ১২:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা-বরিশাল আকাশপথে ফ্লাইট কমাচ্ছে বাংলাদেশ বিমান

 

বরিশাল খবর ডেস্ক :
পদ্মা সেতু দিয়ে যানবানহ চলাচল শুরুর পর ঢাকা-বরিশাল আকাশপথে তীব্র যাত্রী সংকট দেখা দিয়েছে। এ কারণে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল আকাশপথে তাদের ফ্লাইট কমানোর ঘোষণা দিয়েছে। আগে সপ্তাহে প্রতিদিন বাংলাদেশ বিমান ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী পরিবহন করলেও আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহে তিনদিন যাত্রী পরিবহন করবে। যদিও বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রুটে ফ্লাইট কমানোর কারণ হিসেবে বলেছে, ক্রু সংকটের কারণে বরিশাল-ঢাকা আকাশপথে বিমানের ফ্লাইট কমানো হয়েছে।

যাত্রী সংকটে পড়ে ঢাকা-বরিশাল আকাশপথে চলাচলকারী নভোএয়ার আগামী ১ আগস্ট থেকে এ রুটে তাদের ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের বরিশাল জেলা ব্যবস্থাপক মো. আবু আহম্মেদ শনিবার দুপুরে ঢাকা-বরিশাল আকাশপথে বাংলাদেশ বিমানের ফ্লাইট কমানোর তথ্য জানিয়ে বলেন, আগামী ৫ আগস্ট থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে বৃহস্পতি, শুক্র এবং রোববার এই তিনদিন বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার গত বুধবার যাত্রী সংকটের কারণে ১ আগস্ট থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার ঘোষণা দেয়। নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের সহকারী ব্যবস্থাপক নিলাদ্রী মহারত্ন বলেন, ১ আগস্ট থেকে আপাতত ঢাকা-বরিশাল রুটে নভোএয়ারের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

করোনা সংকটের পর প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে গত বছরের ২৬ মার্চ থেকে বরিশাল-ঢাকা আকাশপথে সপ্তাহে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করে বাংলাদেশ বিমান। কিন্তু পদ্মা সেতু চালু হলে সড়কপথে সহজ যোগাযোগ এবং খরচ কম হওয়ায় যাত্রী সংকটে পড়ে আকাশ পথ। আর তাই নভোএয়ারের ফ্লাইট স্থগিতের পর ফ্লাইট কমালো বাংলাদেশ বিমান। এর আগে গত ২৬ জুলাই ঢাকা-বরিশাল নৌপথে দিনে চলাচলকারী দ্রুতগামী নৌযান এমভি গ্রিনলাইনের যাত্রী পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমানের বরিশাল জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবু আহম্মেদ বলেন, পদ্মা সেতু চালুর পর সড়কপথে ঢাকায় যাতায়াতে সময় ও খরচ কমে গেছে। এতে আকাশপথে যাত্রী কমেছে। গত শনিবার থেকে বাংলাদেশ বিমানের ভাড়া ৩২০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা করার পরও যাত্রী মিলছে না। তিনি বলেন, ঈদুল আযহার পর থেকে ঢাকা-বরিশাল আকাশপথে বাংলাদেশ বিমানের ৭৪ আসনের জাহাজের অধিকাংশ আসনই ফাঁকা যেতো। তাই ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »