সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিএম কলেজে শিক্ষকের প্রতিহিংসার শিকার শিক্ষার্থী
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিএম কলেজে শিক্ষকের প্রতিহিংসার শিকার শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি:
বরিশাল বিএম কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন একই বিভাগের এক মেধাবী শিক্ষার্থী। ২০১৮-১৯ শিক্ষা বর্ষের মার্স্টাস ফাইনাল পরীক্ষার মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. গোলাম রাব্বি অনিক। এঘটনায় ফলাফল সংশোধন ও সুষ্ঠু তদন্তের জন্য কলেজ প্রধানের লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থী মো. গোলাম রাব্বি অনিক ২০১৪-১৫ শিক্ষা বর্ষে বিএম কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে ¯œাতক পাশ করেন তিনি। তাঁর সিজিপিএ ৩.৫৮। ২০১৮-১৯ শিক্ষা বর্ষে মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সকল বিষয় সন্তোষজনক ফলাফল করলেও বিভাগীয় প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার জেরে ইচ্ছাকৃতভাবে তাকে (অনিক) মৌখিক পরীক্ষায় ফেল করিয়ে দেন।
অভিযোগে ওই শিক্ষার্থী আরও বলেন,‘ ¯œাতক ৪র্থ বর্ষের ব্যবহারিক পরীক্ষায়ও তিনি আমাকে কম নম্বর প্রদান করেন। মাস্টার্স ২০১৮-১৯ শিক্ষা বর্ষে ভর্তি হতেও তিনি আমাকে বাঁধা প্রধানসহ ভয়ভীতি ও ভবিষৎ নষ্ট করার হুমকি দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর একাধিক সহপাঠি বলেন,‘ অনিক বিভিন্ন সময় সাধারন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ করেছেন। যার কারনে অনিকের ওপর তাঁর (বিভাগীয় প্রধান) ক্ষোভ ছিল। সেই ক্ষোভের প্রতিফলনই হলো অনিককে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়া।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান,‘ বিভাগীয় প্রধান স্যারের নির্যাতনে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাধারন শিক্ষার্থীরা অতিষ্ঠ। ডির্পামেন্ট প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র তুলতে গেলে হয়রানির শিকার হতে হয়। ঘুরতে হয় দিনের পর দিন। এছাড়াও শিক্ষার্থীদের সাথে করেন বাজে ব্যবহার।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. গোলম রাব্বি অনিক বলেন,‘ আমি মৌখিক পরীক্ষায় সন্তোষজনকভাবে অংশ গ্রহণ করি এবং সন্তোষজনক ফলাফল প্রত্যাশী ছিলাম। বিভাগীয় প্রধান স্যার তাঁর ব্যক্তিগত প্রতিহিংসার কারণে আমাকে ফেল করিয়ে দেন। আমি এ ফলাফল সংশোধন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি করছি।
এবিষয়ে জানতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মাহমুদুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া জানান,‘ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থ ানেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »