মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক” শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগে এলজিইডি’র “জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক”  শীর্ষক সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ২০ জানুয়ারি বরিশাল বিভাগের বেলস পার্ক এলাকার বাঁধ রোডে এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্প)’ এর মাধ্যমে বাস্তবায়িত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)’ আয়োজিত বরিশাল বিভাগের দুটি অঞ্চলের অধীনে ৬টি জেলার এলজিইডির বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীদের জন্য দিনব্যাপী আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক’ শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন Zoom-এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন। প্রধান প্রকৌশলী তাঁর উদ্বোধনী বক্তব্যে বরিশাল বিভাগের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও দুর্যোগপূর্ণ অবস্থার কথা তুলে ধরে পরিকল্পনা, ডিজাইন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে জলবায়ু সহিষ্ণুতার অন্তর্ভুক্তি, জ্ঞান ব্যবস্থাপনা, মানসিকতার উন্নয়ন ও সম্পদের সদব্যবহারের মাধ্যমে দেশব্যাপি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে এক লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রধান করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নুরুল হুদা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক ডিরেক্টর জনাব এ কে এম লুৎফর রহমার। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম্প) প্রকল্প পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন। এসময় বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুর রশীদ এবং মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬টি জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী উপজেলা প্রকৌশলীসহ মোট ৭০জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »