শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালনের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য মহোদয় বলেন, এদিনটি বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঐতিহাসিক দিন। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি সৈন্যদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালী জয়লাভ করেছিল। স্বাধীন হয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে আসেন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালী জয়লাভ করলেও তা পূর্নতা পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস মানেই বাঙালীর ইতিহাস। বঙ্গবন্ধু যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখলেন ঐদিনই প্রকৃত স্বাধীন দেশের সাধ গ্রহণ করে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫১ বছর বছর পূর্ণ হল। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি পরিপূর্ণ বিজয়ের স্বাদ পেয়েছিল বাঙালি জাতি। সেদিন থেকেই নতুন ভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাননীয় উপাচার্য ও ট্রেজারার মহোদয়কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »