মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ১১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করেছে যুবলীগ নেতার ছোট ভাই। বৃহস্পতিবার নগরীর আমতলা মোড় স্বাধীনতা পার্কের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে তৈরী হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। হামলাকারী নগরীর সিকদার পাড়া এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সিকদারের ছোট ভাই মহিউদ্দিন সিকদারকে গ্রেপ্তারের আশ্বাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম ক্যাম্পাসে আসার জন্য আমতলা এলাকার স্বাধীনতা পার্কের পশ্চিম প্রান্তে আসলামের চায়ের দোকানের সামনে বাসের অপেক্ষা করছিলো। এ সময় সিকদার পাড়া এলাকার বখাটে ও মাদকসেবী যুবক মহিউদ্দিন এসে রহিমকে মারধর করে। পরে রহিমকে রক্ষায় চায়ের দোকানদার আসলাম এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। শিক্ষার্থীরা জানান, সহপাঠীর ওপর হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই মহিউদ্দিন পালিয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারেন হামলকারীরা সিকদার পাড়া এলাকার কথিত যুবলীগ নেতা শাহাবুদ্দিনের ভাই মহিউদ্দিন। চায়ের দোকানদার আসলাম বলেন, কোন কথাবার্তা ছাড়াই মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে মারধর করে। বাধা দিলে মহিউদ্দিন গালিগালাজ শুরু করেন এবং আমাকেও মারধর করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে আসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, বিনা কারনে সহপাঠীকে মারধরের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসে। তারা হামলাকারীকে গ্রেফতারের দাবি তোলে এবং সড়ক অবরোধ করতে চেয়েছিলো। তবে আমরা তাদের সাথে কথা বলেছি। থানা পুলিশও আশ্বস্ত করেছে সন্ধ্যার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনবে। তাই পুলিশের দেয়া আশ্বাসের কারনে শিক্ষার্থীরা কোন কর্মসূচি পালন করেনি। এ ঘটনার পর আহত অবস্থায় শিক্ষার্থী আব্দুর রহিমকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীরা বলছে পুলিশের দেয়া আশ্বাস অনুযায়ী হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে তারা কর্মসূচি দিতে বাধ্য হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আজিমুল করিম বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তারপরও যত দ্রুত সম্ভব হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য হামলাকারীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »