সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন বিভিন্ন বিভাগের ৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক পর্যায়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১৪ জন ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ২৭ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৫ জন ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য ও ট্রেজারার সহ অতিথিরা। কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ওহেদা ইসলাম । মার্কেটিং বিভাগের প্রভাষক সায়মা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সাধারন সম্পাদক ড. মো. আব্দুল বাতেন, ২৪ টি বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১০ জন শিক্ষকের ২০১৯ সালের জানুয়ারী থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জার্নালে প্রকাশিত প্রবন্ধের উপর ভিত্তি করে তাদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা ও নৈতিকতা সাথে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। প্রথাগত শিক্ষা অর্জনের পাশাপাশি একজন সত্যিকারের মনুষ্যত্বসম্পন্ন মানুষে পরিণত হতে পারলেই এই শিক্ষা অর্জন স্বার্থক বলে প্রতিয়মান হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »