মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিষধর সাপ উদ্ধার
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিষধর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। ধারণা,সাপটির নাম কাল কেউটে। সাপটি প্রায় পাঁচ ফুট লম্বা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বঙ্গবন্ধু হলের পিছন থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত দুদিন ধরে সাপটি দেখা মিলে। হলের নিচতলার পিছনে একটি গর্তে সাপটির বাসস্থান। আজ সকালের দিকে যখন হলের দেয়াল ঘেঁষে উঠেছিলো তখন একজন কর্মচারী দেখতে পায়। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে যায়। দুপুরে সাপুড়েকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে ধরে নিয়ে যায়। সাপুড়ে জানায়, সাপটি বিষধর। কামড় দিলেই মারা যাবে তাতে কোনো সন্দেহ নেই। সাপটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে আরেকটি ছেলে সাপ রয়েছে। ছেলে সাপটি পাওয়া যায়নি। দুই ডজন সাপের ডিমও উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর ঝোপ-ঝাড় হয়ে আছে। চারপাশে অপরিচ্ছন্নতা হয়ে আছে। যেগুলোর কারণে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। এমনকি কয়েকদিন আগে মেছো বাঘের দেখা মিলে।ক্যাম্পাস অগোছালো ক্যাম্পাসে পরিণত হয়ে আছে। আমরা এখন আতঙ্কে আছি। কারণ বিষধর সাপ আরো থাকতে পারে। এগুলো অপসারণ ও পরিষ্কার করা জরুরি। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিনের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ক্যাম্পাসটি পরিচ্ছন্ন করতে আমরা অনেক ভেবেছি ও আলোচনা করেছি। কিন্তু বর্ষার সময়ে সেটি সম্ভব হয়ে উঠছে না। তবে খুব দ্রুতই ঝোপঝাড় গুলো পরিষ্কার করা হবে। ইতোমধ্যে আমি সকল প্রভোস্টদের নির্দেশ দিয়েছি যাতে হলের চারপাশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »