● ●


বরিশাল মাদক মুক্ত করতে সকল কৌশলী হবে পুলিশ-বিএমপি কমিশনার
প্রকাশ: ২৮ আগস্ট, ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মাদক মুক্ত করতে সকল কৌশলী হবে পুলিশ-বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১ কোটি টাকা মুল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের পাশাপাশি শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ।

ইয়াবা উদ্ধারও দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে কমিশনার শাহাবুদ্দিন খান আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে জানান দেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল সদর উপজেলার চারমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার ডিংগামানিক গ্রামে অভিযান চালায় কোতয়ালী মডেল থানা পুলিশের এস আই সমিরন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম। এসময় তার সাথে ছিলেন থানার এএসআই শরিফ, এএসআই সুমন ও এএসআই আসাদ।

এসময় ওই এলাকার গাজী আঃ মান্নানের পুত্র গাজী মাকসুদুল আলম নান্টু (৪২) এর ঘরে তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নান্টুকেও আটক করা হয়। আটক নান্টুকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, নগরীর জর্ডন রোড এলাকায় তার সহযোগী জাহিদ ও সজলের ভাড়াটে বাসায় আরও ইয়াবা রয়েছে। পরে পুলিশ জাহিদ ও সজলের বাসায় তল্লাশি করে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় জাহিদ ও সজল পালিয়ে গেলেও তাদের অপর এক সহযোগী ইমদাদুল হক রজন কাজী (২২) কে আটক করে পুলিশ। এ নিয়ে মোট ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ১ কোটি টাকা।

পুলিশ কমিশনার আরও জানান, আটক নান্টুর এর পূর্বে একটি ধর্ষণ মামলায় ১০ বছরের সাজা ভোগ করেছেন। জেল থেকে বের হয়েই তিনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। নান্টু মাদক ব্যবসা করে নামে বেনামে অনেক সম্পত্তির মালিক হয়েছে। এছাড়াও নান্টুর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, আটকৃত নান্টু ও রাজনসহ পলাতক জাহিদ ও সজলকে আসামি করে মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার নাম্বার ১২০/১৯।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »