সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি : হদিস মেলেনি ৩ মাসেও
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি : হদিস মেলেনি ৩ মাসেও

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। ঘটনার প্রায় তিন মাস হয়ে গেলেও কোনো হদিস মেলেনি ওই গুলির।

ট্রাফিক অফিস সূত্র জানায়, ২০২২ সালের নভেম্বর মাসে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক জোনের অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ট্রাফিক অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাইছে না।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য বলেন, বিগত দিনে অফিসে যে কেউ প্রবেশ করতে পারত, তবে এখন আগের মতো নেই। গুলি চুরির ঘটনার পরপরই সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। তাছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রেও নিয়মকানুন জোরদার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। তবে সেটা নিয়ে আমাদের সিনিয়ররা কাজ করছে। আর ওই গুলি আমাদের নয়।

এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার আলী আশারফ ভূঁইঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের ৬০ রাউন্ড গুলি ট্রাফিক অফিসে রাখা ছিল, আর সেখান থেকেই গুলি চুরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »