সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ : শীর্ষে রয়েছে ভোলা,সর্বনিম্ন পটুয়াখালী
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ : শীর্ষে রয়েছে ভোলা,সর্বনিম্ন পটুয়াখালী

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৮৬ জন শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানা গেছে।

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন।

এই বোর্ডে পাসের হারের দিক থেকে ‌সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সা‌ড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মান‌বিক বিভাগের অবস্থান।

ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মান‌বিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ‌বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

এর আগে, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী পরীক্ষার ফল প্রকাশ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »