মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সিটিতে ৪০ ওয়ার্ডের ২৯টিতে জয়ী নৌকার কাউন্সিলর
প্রকাশ: ১৩ জুন, ২০২৩, ১:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সিটিতে ৪০ ওয়ার্ডের ২৯টিতে জয়ী নৌকার কাউন্সিলর

 

বরিশাল সিটি করপোরেশনে ওয়ার্ড হচ্ছে সাধারণ ৩০টি এবং সংরক্ষিত ১০টি। ৪০টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন। তার মধ্যে বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সমর্থক ১৩ জন এবং নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ সমর্থক সাতজন। এছাড়া নির্বাচন করে বহিষ্কার হওয়া বিএনপিপন্থী ১৮ জনের মধ্যে মোট ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ মনোনয়ন পাওয়ার পর বরিশাল আওয়ামী লীগ দৃশ্যমান দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যার প্রভাব পড়ে ওয়ার্ডগুলোতেও। প্রায় সব ওয়ার্ডে আবুল খায়ের আবদুল্লাহ ও তার ভাতিজা মেয়র সাদিক আবদুল্লাহর পাল্টাপাল্টি কাউন্সিলর প্রার্থী ছিল ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে নির্বাচনী উত্তাপও ছিল বেশি।

ফলাফলে নির্বাচিত সাদিকপন্থী কাউন্সিলররা হলেন ২ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান মুন্না, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ আবিদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে কেফায়েত হোসেন রণি, ৬ নম্বর ওয়ার্ডে খান মো. জামাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর ওয়ার্ডে মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন রয়েল, ১৪ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম পলাশ, ১৭ নম্বর ওয়ার্ডে গাজী আক্তারুজ্জমান হিরু, ১৯ নম্বর ওয়ার্ডে গাজী নাঈমুল ইসলাম লিটু, ২১ নম্বর ওয়ার্ডে শেখ সাইয়েদ আহমেদ মান্না, ২৯ নম্বর ওয়ার্ডে ইমরান মোল্লা ও ৩০ নম্বরে আওয়ামী লীগের খাইরুল শাহীন।

১০ জনের ৬ জন পারলেন না

২০২১ সালের আগষ্ট মাসে আওয়ামী লীগপন্থী ১০ জন কাউন্সিলর মেয়র সাদিক আবদুল্লাহ মেয়র সাদিকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন। তারা মহানগর-সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বলয়ে যোগ দেন। ফলে ১০ কাউন্সিলরের সঙ্গে সাদিকের সম্পর্ক ছিল সাপে-নেউলে। আবুল খায়ের আবদুল্লাহর মেয়র পদে প্রার্থী হতে মাঠ পর্যায়ে ভুমিকা রেখেছিলেন তারা। সবাই নিজ নিজ ওয়ার্ডেও প্রতিদ্বন্দ্বিতায় করেন।

তার মধ্যে জয়ী হন মাত্র চারজন। তারা হলেন- ২০ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান বিপ্লব, ২২ নম্বরে আনিছুর রহমান দুলাল, ২৩ নম্বরে এনামুল হক বাহার ও ২৬ নম্বরে হুমায়ন কবীর।

অপর ছয় প্রার্থীর ৪ নম্বরে তৌহিদুল ইসলাম বাদশা, ১২ নম্বরে জাকির হোসেন ভুলু, ২৯ নম্বরের ফরিদ আহমেদ সাদিকপন্থীদের কাছে হেরেছেন। বিএনপির বহিষ্কৃত প্রার্থীদের কাছে হেরেছেন ২৮ নম্বরের জাহিদ হোসেন রুবেল ও ২৪ নম্বরের শরীফ মো. আনিছুর রহমান। ১ নম্বরের আমির হোসেন বিশ্বাসকে পরাজিত করা আউয়াল মোল্লা আওয়ামী লীগ দলীয় হলেও গ্রুপিং রাজনীতিতে কোনো পক্ষে ছিলেন না। তবে নবনির্বাচিত মেয়র আবুল খায়েরপন্থী নতুন তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন ১০ নম্বরে জয়নাল আবেদীন, ১৬ নম্বরে সাহিন সিকদার ও ২৫ নম্বরে আওয়ামী লীগের সুলতান মাহমুদ।

বিএনপির বহিষ্কৃত ৯ জন নির্বাচিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রূপন ও ১৮ কাউন্সিলর প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। ৩ নম্বরে বিএনপির বহিষ্কৃত হাবিবুর রহমান ফারুক, ৮ নম্বরে সেলিম হাওলাদার, ৯ নম্বরে সৈয়দ হুমায়ন কবীর লিংকু, ১৮ নম্বরে জিয়াউল হক মাসুম, ২৪ নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ, ২৮ নম্বরে হুমায়ুন কবীর, সংরক্ষিত ৯ নম্বরে সেলিনা বেগম, ১০ নম্বরে রাশিদা পারভীন ও ৬ নম্বরে মজিদা বোরহান। এদিকে জামায়াতে ইসলামীর চার নেতা চারটি ওয়ার্ড থেকে নির্বাচন করেন। তার মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান তালুকদার নির্বাচিত হয়েছেন।

২৮ বছর পর থামলেন জাপা নেতা

বরিশাল জেলা জাতীীয় পার্টির (জাপা) আহ্বায়ক অ্যাডভোকেট একেএম মর্তুজা আবেদীন ১৯৯৫ সালে তৎকালীন পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। সিটি করপোরেশনের উন্নীত হলে একই ওয়ার্ডে ২০০৩ সাল থেকে টানা চারবার কাউন্সিলর নির্বাচিত হন। সে হিসাবে তিনি ২ নম্বর ওয়ার্ডে ২৮ বছর ধরে জনপ্রতিনিধি। সোমবারের পঞ্চম পৌর নির্বাচনে হারেন তিনি আওয়ামী লীগের আরিফুর রহমান মুন্নার কাছে। এর ফলে বরিশাল সিটি করপোরেশনে জাপার প্রতিনিধিত্ব থাকল না।

মুন্নার ছোট ভাই রইজ আহমেদ মান্না মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি মেয়র সাদেকপন্থী ছাত্রলীগ নেতা। নৌকার কর্মীদের মারধরের অভিযোগে গত ১৫ মে গ্রেপ্তার হয়ে মান্না কারাগারে রয়েছেন। তার মনোনয়ন প্রথমে বাছাইয়ে বাতিল হয়। আদালতে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনের করা আপিলে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত মান্নার মনোনয়নপত্র পুনরায় বাতিল করেন। আগে থেকেই মান্নার ডামি প্রার্থী ছিলেন বড় ভাই মুন্না। ভোটের তিনদিন আগে মান্নার মনোনয়ন বাতিল হলে মুন্নাকে নিয়ে মাঠে নামেন তার সমর্থকরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »