মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সিটি নির্বাচনে ‘হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলায় নৌকার কেউ জড়িত নয়’
প্রকাশ: ১৩ জুন, ২০২৩, ১:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি নির্বাচনে ‘হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলায় নৌকার কেউ জড়িত নয়’

 

বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর ভোট কেন্দ্রে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। এ ঘটনায় নৌকার নেতাকর্মীরা জড়িত নয় বলেও তিনি দাবি করেছেন।

সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে খায়ের আব্দুল্লাহর পক্ষে সংবাদ সম্মেলনে তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম এ কথা জানান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করীম উপস্থিত ছিলেন। আবুল খায়েরের নামে সংবাদ সম্মেলন আহ্বান করা হলেও তিনি উপস্থিত ছিলেন না।

প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আফজালুল করীম বলেন, চরমোনাই পীর অনুসারীরা লাঠি-রামদার মহড়া দিয়ে কীভাবে নগরীতে প্রবেশ করল?

তিনি বলেন, গত ৩ দিন ধরে নানান গুজব ছড়ানো হচ্ছে। হামলাকারীরা নৌকার ব্যাচ পড়া ছিল বলে যে গুজব ছড়ানো হয়েছে সেটিও গুজবের অংশ। নগরীর মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের অতীতে বৈরিতা ছিল না, ভবিষ্যতেও হবে না।

উল্লেখ, ভোটগ্রহণ চলাকালে সোমবার বেলা পৌনে একটার দিকে ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হয়ে রক্তাক্ত জখম হন হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি এ ঘটনার জন্য নৌকার কর্মীদের দায়ী করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »