রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সাজা অনেক কঠোর
প্রকাশ: ৯ আগস্ট, ২০২২, ১:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের সাজা অনেক কঠোর

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধীনের সাজাগুলোকে অত্যন্ত কঠোর (ড্রাকোনিয়ান) বলে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ১৩ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলমান ৫০তম অধিবেশনে উপস্থাপন করা প্রতিবেদনে এ মন্তব্য করা হয়। মতামত ও মতপ্রকাশের স্বাধীনতা অধিকারের প্রচার ও সুরক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার আইরিন খান চলতি বছরের ২০ এপ্রিল এ প্রতিবেদন জমা দেন।

জেনেভা থেকে পাঠানো মানবাধিকার কাউন্সিলের ২৪ জুনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা খুব বেশি কমে যাওয়ায় মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে, মিথ্যা সংবাদ প্রতিরোধ, নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্তর্জাতিক যে আইন রয়েছে, তার ১৯-এর ৩ ধারা বৈধতার তিন মুখী পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ডিএসএ। এই আইনের সংজ্ঞা অস্পষ্ট এবং শাস্তি খুবই কঠোর। যাতে জাতীয় নিরাপত্তা, সাইবার জগতে অপরাধ, ভুল তথ্য ছড়ানো-সংক্রান্ত অপরাধগুলোতে তদন্ত সংস্থাগুলোকে অনুসন্ধান এবং সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা দিয়েছে। এটি ব্যবহার করে সাংবাদিকদের নির্বিচারে আটক, নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, যা সাংবাদিকতায় ভীতির সৃষ্টি করেছে। জাতিসংঘের বিশেষ রেপোটিয়ার আইরিন খান এ আইনটি বাতিল চেয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »