বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশ নিয়ে আবারও যা বললেন মেসি
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে আবারও যা বললেন মেসি

কাতার বিশ্বকাপ শেষ হয়েছে দেড় মাস। এবারের বিশ্বকাপ ফুটবল ট্রফি জয় করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী। বাংলাদেশের একটি বড় অংশ সাফট করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। তাই দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

সম্প্রতি আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে বিশ্বকাপ জয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়েও কথা বলেছেন এ তারকা ফুটবলার।

মেসি বলেন, ‘হ্যাঁ আমি দেখেছি বিশ্বকাপে বাংলাদেশের মানুষের সমর্থন। সব জায়গায় ১০ নম্বর জার্সি। বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্টিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, সত্যিই দুর্দান্ত।’

বিশ্বকাপ চলাকালীন স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন— ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প বিশ্ব গণমাধ্যমে বেশ ফলাও করে ছাপা হয়। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটাই আপ্লুত ছিল যে, তারা বুয়েনসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »