শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে পরাজিত নৌকা মার্কার অর্ধশত কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ২:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে  পরাজিত নৌকা মার্কার অর্ধশত কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ কার্যালয়সহ পরাজিত নৌকা মার্কার প্রায় অর্ধশত কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

বিজয়ী চশমা মার্কার চেয়ারম্যান এসএম মহাসিনে কর্মী সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ভয়ে নৌকার কয়েকশ কর্মী সমর্থকরা এলাকা ছেড়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের নির্বাচন পরবর্তী নৌকার বিদ্রোহী ও চশমা মার্কার বিজয়ী প্রার্থী এসএম মহাসিনের কর্মী সমর্থকরা আওয়ামী লীগ কার্যালয়, রামনগর তাঁতেরকাঠি মামুনের দোকান ও বসতঘর, ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দুলাল মৃধার বসতঘর, একই গ্রামের মনির সিকদারের বসতঘর, রাজ্জাক মাস্টারের বসতঘর, বাজারের মালা বেগমের বসতঘর, বড় ডালিমা গ্রামের ফরহাদের বসতঘর একই গ্রামের মুজিবুল খানের বসতঘর,নুরুল হক সরদারের বসতঘর, ইয়ার খানের বসতঘর, সাংবাদিক এইচএম ফোরকানের বসতঘর, কচুয়া আনছার মেম্বারের বসতঘরসহ শতাধিক নৌকার কর্মী সমর্থকদের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।হামলার শিকার ওইসব গ্রামের কয়েকশ কর্মী সমর্ধক প্রান ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন,‘ বিজয়ী চশমা মার্কার চেয়ারম্যান এসএম মহাসিনের কর্মী সমর্থকরা পরাজিত নৌকা মার্কার কর্মী সমর্থকদের বাড়ি ঘরে তান্ডব চালালেও রহস্য জনক কারণে পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।যা দুঃখজনক।’

বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দাখিল করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »