শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে পানিতে ভাসছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে পানিতে ভাসছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

বাকেরগঞ্জ সংবাদদাতা:

সারা দেশে গৃহহীন-ভূমিহীনদের মতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের প্রথম ধাপে ১৭০ টি ঘর পেয়েছেন উপজেলার ১৪ টি ইউনিয়নে। এর মধ্যে বাকেরগঞ্জ ৪ নং দুধল ইউনিয়নের সুন্দরকাঠি ৮ নং ওয়ার্ডে ১২ টি ঘর পেয়েছে গৃহহীন পরিবার।

পান্ডব নদীর জোয়ার ও বৃষ্টির পানি জমে নিচু জায়গায় নির্মিত ঘরগুলোর মধ্যে প্রবেশ করেছে পানি। ঘরের মধ্যে প্রায় ৩/৪ ফুট পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন এসব ঘরের মানুষ।

রবিবার (১৪ আগস্ট) সরেজমিনে উপজেলার ভরপাশা ইউনিয়নের শ্রীমন্ত নদীর চর, রঙ্গশ্রী ইউনিয়নের শ্রীমন্ত নদীর চর, দুধল ইউনিয়নের পান্ডব নদীর চর, ও কবাই ইউনিয়নের পান্ডব নদীর চর ঘুরে দেখা যায় রাস্তা থেকে প্রায় ৫-৬ ফুট নিচু জায়গায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

নদীর চরে ভেরি বাঁধ না থাকায় জোয়ার ভাটায় পানি ও বৃষ্টিতে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘরে ঢুকে পড়েছে পানি। ভেলায় চড়ে যাতায়াত করছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরের বাসিন্দারা।

জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেছে। মাসের পর মাস পানিতে হাবুডুবু খাচ্ছে কয়েকশত পরিবার। সাপসহ পোকামাকড়ের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয় তাদের। পানি ঠেকাতে প্রশাসন কিছু বালু ফেললেও,কাজের কাজ কিছুই হয়নি।

দুধল আশ্রয়ণে বসবাসরত কবির খান অভিযোগ করে বলেন, ঢাকায় অটোরিকশা চালিয়ে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে পরিবার নিয়ে ফিরে আসেন বাকেরগঞ্জের সুন্দরকাঠি আশ্রয়ণ প্রকল্পে। শেষ জীবনে পাকা ঘরে থাকার সাধ, এখন গলার কাঁটা হয়েছে তার। ঘরের ভেতর হাটু পানিতে নাকাল জীবন। দেবে গেছে মেঝেও। ফাটল ধরেছে দেয়ালগুলো।

ভরপাশা আশ্রয়ণে বসবাসরত মামুন হাওলাদার জানান, ইউনিয়নের শ্রীমন্ত নদীর চরে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের গলার কাঁটা হয়েছে উপহারের ঘর। নদীর চরে মধ্যে হওয়ায় পানিতে হাবুডুবু খেতে হয় তাদের। নেই রান্না করার মতো শুকনো জায়গাও। দুইদিন শুধু শুকনো খাবার খেয়ে বেঁচে আছি। শিশুদের জীবন চরম ঝুঁকিতে আক্রান্ত হয়েছে নানান রোগে। যেকোনো সময়ে পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হতে পারে।

উপজেলায় আশ্রয়ণে বসবাসরতরা জানান, এমন দূর্ভোগ পরিস্থিতিতেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের কেউ খোঁজ না নেয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। আমরা এখন পরিবার নিয়ে পানি বন্দি হয়ে পরেছি আমাদের দেখার কেউ নেই। কয়েকমাস আগে আশ্রয়ণ প্রকল্পগুলোতে কিছু বালু ফেলা হলেও,তা পর্যাপ্ত নয়। টেকসই ভেরি বাঁধ নির্মাণ করে তাদের আশ্রয়ণে বসবাসের পরিবেশ করে দেয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, দক্ষিণ অঞ্চলের নিম্ন অঞ্চল সাগরের লঘুচাপ ও পূর্নিমার জোয়ারে প্লাবিত হয়েছে। আশ্রয়ণ সহ পানি বন্দি মানুষে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »