শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর হুমকি বিচার না পেলে আত্মহত্যা
প্রকাশ: ৮ আগস্ট, ২০২২, ২:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের  শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর হুমকি বিচার না পেলে আত্মহত্যা

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছে বরিশালের বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের শ্লীলতাহানির শিকার এক স্কুলছাত্রী। শনিবার সন্ধ্যার পরে বোয়ালিয়া বাজারে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।

ওই ছাত্রী বলেন, একজন প্রধান শিক্ষক পিতৃতুল্য; তার কাছে যদি আমরা নিরাপদ না থাকি তা হলে আমি কার কাছে নিরাপদ। আমার মানসম্মান তো সবই গেল। এর পর এ ঘটনায় বিচার না পেলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত তার মা অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় আমরা উৎকণ্ঠায় রয়েছি। পুলিশের আচরণ আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। বিচার না পেলে সপরিবার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় আমিও দেখছি না।

সংবাদ সম্মেলনে তার বাবা বলেন, এখন আমরা কার কাছে যাব? কি করব? কিছুই বুঝে উঠতে পারছি না।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, এ বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্তে যা উঠে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে অন্যায়ভাবে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।

অভিযুক্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের দাবি, স্কুলের কমিটি নিয়ে দ্বন্দ্ব থাকায় আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি পক্ষ।

প্রসঙ্গত, বরিশালের বাকেরগঞ্জ বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান কর্তৃক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় বৃহস্পতিবার ক্লাস বর্জন করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »