শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জ -বরগুনা আঞ্চলিক সড়কে বড় বড় গর্ত, নজর নেই কর্তৃপক্ষের
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১০:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ -বরগুনা আঞ্চলিক সড়কে বড় বড় গর্ত, নজর নেই কর্তৃপক্ষের

সংবাদদাতা, বাকেরগঞ্জ

বরগুনার বাকেরগঞ্জ উপজেলার উপর দিয়ে বরিশাল টু বরগুনা সড়কের পাদ্রীশিবপুর নিউমার্কেট স্ট্যান্ড থেকে মহেশপুর হয়ে আঞ্চলিক সড়কটি বরগুনা জেলার সঙ্গে সংযোগ হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সড়কটি পথচারীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কটির অনেক স্থানে এত বড় গর্ত তৈরি হয়েছে যে, গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আর এই পরিস্থিতি মোকাবিলায় মাঝে মধ্যে পিচ রাস্তার গর্তে স্থানীয় চেয়ারম্যান এর উদ্যোগে ইটের সলিং করে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে বরগুনা যেতে বাকেরগঞ্জ হয়ে আঞ্চলিক সড়কটি ৬০ কিলোমিটারের। এই সড়কের বাকেরগঞ্জ থেকে নিয়ামতি পর্যন্ত বর্তমানে চলাচলের ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতা।

সরেজমিনে দেখা গেছে, বাকেরগঞ্জ টু বরগুনা আঞ্চলিক সড়কের নিউমার্কেট বাস স্ট্যান্ডে বরগুনা সড়কের সংযোগ মুখে বৃষ্টির পানিতে হাঁটু সমান হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাসের পর মাস পানি জমে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। হাসান নগর মাদ্রাসা সংলগ্ন আঞ্চলিক সড়কে বিভিন্ন স্থানে বিটুমিন (পিচ) আর পাথর উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও মহেশপুর, নতুন বাজার, নিয়ামতি বাস স্ট্যান্ড, নিয়ামতি বাজার সেতুর ঢালে বিটুমিন (পিচ) উঠে গিয়ে বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্ট হয়েছে। সড়কের মাঝখানে গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ থেকে মাঝে মধ্যে সংস্কার করার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই করছেন না বলে অভিযোগ। সৃষ্টি হওয়া গর্তগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে।

ওই সড়কে গাড়ি চলাচলকারি চালকরা জানান, মাত্র ১ ঘণ্টার পথ এখন ২ ঘণ্টায় যাওয়া যাচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। পিচ-পাথর উঠে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। তাছাড়া এই ভাঙাচুরা সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটুকুতে সু-নজর নেই কর্তৃপক্ষের।

স্থানীয় বাসিন্দা মহব্বত আলী বেপারীর পুত্র সোহরাব বেপারী জানান, এই সড়ক হয়ে আমাদের বাকেরগঞ্জ উপজেলার উপর দিয়েই উত্তরবঙ্গে যানবাহন চলাচলের একমাত্র মাধ্যম এই সড়ক। এছাড়াও গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি দিয়ে ঢাকা, রাজশাহী, ফরিদপুরসহ জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সড়কটির নিউ মার্কেট থেকে শুরু করে হাসান নগড় হয়ে নিয়ামতি বাজার পর্যন্ত ভেঙেচুরে বড় বড় গর্ত হয়ে যাওয়ায় অতিরিক্ত সময়ের পাশাপাশি ভোগান্তির শেষ নেই। এই সড়কে রাতদিন যানবাহন চলাচল করে সড়কের মাঝে বড় বড় গর্তে যানবাহন পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বরিশার জেলা এলজিইডি’র প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন জানান, বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে সড়কের ভাঙ্গন ও গর্ত রোধ করে রিপায়ার কাজ শিঘ্রই করা হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র দাস জানান, বাকেরগঞ্জ টু বরগুনা আঞ্চলিক সড়কের বিষয়ে এলজিইডি’র কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সড়কটির সরেজমিনে গিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »