● ●


বাড়ির উঠানে বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ভিডিও ফেসবুকে
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়ির উঠানে বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ভিডিও ফেসবুকে

নোয়াখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে এ মিছিল হয় বলে সংগঠনটির অনেক নেতা দাবি করেছেন। এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিওর সূত্রে জানা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে প্রথমে সভা করে নিষিদ্ধ ছাত্রসংগঠনটি। নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এ সভা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলের পর নিষিদ্ধ সংগঠনটির একাধিক নেতা–কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খোঁজখবর নেওয়া শুরু করে।

ফেসবুকে প্রচার হওয়া ভিডিওটি ১ মিনিট ১৩ সেকেন্ডের। এতে দেখা যায়, আলোচনা সভায় দলের একাধিক নেতা বক্তব্য দিচ্ছেন। সভা শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তাঁরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিওটি দেখার পর ওই কর্মসূচি পালনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »