● ●


বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপেকে ঐকমত্য
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপেকে ঐকমত্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৪: ৫৩ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক যোগাযোগ জোরদার, বাণিজ্য ও বিনিয়োগের প্রাতিষ্ঠানিক বাধা কমানো এবং পরিবহন ব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানিয়েছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতারা।

চীনের শেনজেনে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার প্রকাশিত একাধিক বিবৃতিতে এসব বিষয়ে ঐকমত্যের কথা জানানো হয়। সম্মেলনে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতিতে সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে বুধবার শুরু হয় এপেকের ৩৩তম সম্মেলন। ‘সমৃদ্ধির জন্য একসঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘এপেক কানেক্টিভিটি ব্লুপ্রিন্ট’ বা যোগাযোগ-সংক্রান্ত রূপরেখায় বলা হয়েছে, বিদ্যমান এপেক কাঠামো ও উদ্যোগগুলোর মাধ্যমে সদস্য অর্থনীতিগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করতে হবে।

নথিতে বলা হয়, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে পণ্য, সেবা, পুঁজি ও মানুষের চলাচল সহজ হবে। এর ফলে অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি একটি উন্মুক্ত, গতিশীল, স্থিতিশীল ও শান্তিপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন সহজ হবে।

এতে আঞ্চলিক সহযোগিতার দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে এপেকের ‘পুত্রাজায়া ভিশন ২০৪০’-এর প্রতিও সদস্যদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

স্থল, নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা

যোগাযোগের রূপরেখায় স্থল, সমুদ্র ও আকাশপথের পরিবহন নেটওয়ার্ক আরো উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পণ্য ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিরাপদ ও কার্যকর সামুদ্রিক, বিমান এবং বিভিন্ন পরিবহনমাধ্যমের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

পরিবহন খাতে উদ্ভাবন ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন নেতারা। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় ও চালকবিহীন প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং সুরক্ষা নিশ্চিত করে এসব ব্যবস্থার সম্ভাবনা যাচাই করার কথা বলা হয়েছে।

অর্থনৈতিক সহযোগিতায় অঙ্গীকার পুনর্ব্যক্ত

সম্মেলন শেষে প্রকাশিত ‘২০২৬ এপেক লিডার্স শেনজেন আউটলুক’ শীর্ষক পৃথক বিবৃতিতে বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়েছে, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। একদিকে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে জটিল বৈশ্বিক চ্যালেঞ্জও বাড়ছে।

প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে আঞ্চলিক অর্থনীতির প্রবৃদ্ধি, স্থিতিশীলতা ও গতিশীলতা বাড়াতে পারে, তা তুলে ধরেছেন নেতারা। একই সঙ্গে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, উৎপাদনশীলতা বাড়ানো এবং সবার কল্যাণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার অঙ্গীকার করেছেন তাঁরা।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে। নেতাদের মতে, এতে সদস্য অর্থনীতিগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতি আরও সংযুক্ত হবে।

বিবৃতিতে এপেককে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনৈতিক সহযোগিতা ফোরাম হিসেবে উল্লেখ করে এর প্রতি সদস্যদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সংস্থাটির স্বেচ্ছামূলক, বাধ্যতামূলক নয় এমন সিদ্ধান্ত গ্রহণ এবং ঐকমত্যভিত্তিক কাজের নীতিও বহাল রাখার কথা বলা হয়েছে।

এপেককে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর ধারণা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ ২১টি সদস্য অর্থনীতি রয়েছে। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে এই জোট।

সূত্র: আনাদোলু এজেন্সি ও দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »