বানারীপাড়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দিল পুলিশ কর্মকর্তা জাফর
প্রকাশ: ৩০ জুলাই, ২০২১, ২:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দিল পুলিশ কর্মকর্তা জাফর

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় মুমুর্ষু রোগীকে হাসপাতালে পৌছে দিলেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আহমেদ।
২৯ জুলাই রাত পৌনে ১২ টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মেঘলা আকাশ পড়ছে গুড়িগুড়ি বৃষ্টি সাথে রয়েছে বাতাস। অসুস্থতা বলে কয়ে আসে না।এই বৈরী আবহাওয়ায় মধ্যেই বানারীপাড়ার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বাইশারী ইউনিয়ন থেকে একজন মুমুর্শ রোগীকে নিয়ে পশ্চিম প্রান্ত (ফেরীঘাটে) হাজির হন স্বজনরা। বয়স ৭০ নাম ফজিলাতুন্নেছা। হাসপাতালে নেয়ার মত গাড়ি খুজে পাচ্ছিল না কোন ভাবেই। একেইতো লকডাউন তার সাথে গভীর রাত শেষ পর্যন্ত কোন উপায় পেলেন না তারা। তাই হতাশ হয়ে ফেরীঘাটে রোগীকে বুকে ধরে বসেছিলেন স্বজনরা।
এমন সময় খবর পান বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমেদ। দ্রুত থানার পিকআপ নিয়ে হাজির হন ফেরীঘাটে থাকা রোগীর কাছে। রোগীর সাথে থাকা স্বজনদের আশার আলো ফোটে। আনন্দ অশ্রুতে ভরে ওঠে। গাড়িতে নিজেদের সিটে বসালেন রোগীকে। পৌছে দিলেন হাসপাতালে। এ যেন মানবতার অনন্য উদাহরন।
এ বিষয়ে থানার ইন্সেপেক্টর তদন্ত মো. জাফর আহমেদ বলেন, পুলিশ জনগনের সেবক। যখন খবর পেলাম তখনই ছুটে এসে তাদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করি। আমরা (পুলিশ) যেটা করেছি এটা আমাদের ডিউটিরই একটা অংশ।
এদিকে প্রশংসায় ভাসছেন বানারীপাড়া থানা পুলিশ। এবং সচেতন মহল মনে করছেন, ফেরীঘাটে একটি গাড়ি সব সময় থাকা প্রয়োজন। কারন সঠিক সময় গাড়ি পেলে বেঁচে যেতে পারে একটি প্রান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »