মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেন এমপি শাহে আলম
প্রকাশ: ৮ জুলাই, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করেন এমপি শাহে আলম

এনামুল কবির পলাশ:

বরিশালের বানারীপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৮ জুলাই ৩নং সৈয়দকাঠী ইউনিয়নে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ‘মানবতার মা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের কোন মানুষ না খেয়ে থাকবেন না। তিঁনি অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানসহ মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করছেন।
এসময় উপস্তিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম মৃধা, ইউপি সদস্য বৃন্ধ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নে ৭৮০ জন করে ও পৌরসভায় ৪৫০ দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর এ বিশেষ উপহার খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
গত ৭ জুলাই বুধবার বিকালে বানারীপাড়া উপজেলার সদর, সলিয়াবাকপুর ও চাখার ইউনিয়নে দরিদ্র পরিবারের মাঝে এবং ৮ জুলাই বৃহস্পতিবার বাইশারী, সৈয়দকাঠি, উদয়কাঠি, ইলুহার ও বিশারকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর এ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়া ‘৩৩৩’ তে কল করলে দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান ইউএনও রিপন কুমার সাহা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »