মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ
প্রকাশ: ১৭ মে, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৌরসভা একাদশ

বানারীপাড়া প্রতিনিধিঃ-

বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ( অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বানারীপাড়া পৌরসভা একাদশ।
১৬ মে সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বানারীপাড়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল।
উক্ত খেলায় সেরা গোলদাতা পৌরসভা একাদশের শাওন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বচিত হয় মারুফ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি তৌহিদুল ইসলাম, অফিস সহকারি মতিউর রহমান, পৌরসভার হিসাব সহকারি আলতাফ হোসেন, কার্য্য সহকারি নয়ন খান, বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »