শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ।। বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদারকে সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বানারীপাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের এক জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় বক্তৃতা করেণ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাতি মো. মমিনুল কবির মিঠুন, মেহেদি হাসান উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ, অপূর্ব দত্ত অপু, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,মাহাতাব ইসলাম মহসিন, সাগর আহমেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন (রাসেল)।

বক্তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়। বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া, জেলা ও উপজেলা আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার কারনে তারা বানারীপাড়া ছাত্রলীগ পরিবারকে পদে পদে বিব্রতকর অবস্থায় পরতে হচ্ছে।

যে কারণে সংগঠন বিরোধী ছাত্রলীগের তকমা লাগানো বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদারকে উক্ত সভায় সংগঠনে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে বলে বক্তারা জানান।

এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর উক্ত বিষয় তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের বর্ধিত সভা চলার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড, পৌরসভা ও ওযার্ডের এবং স্কুল এবং কলেজ সমূহের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »