শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবার দাফনের সময় খবর এলো, ছেলেও নেই
প্রকাশ: ২৯ জুলাই, ২০২১, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবার দাফনের সময় খবর এলো, ছেলেও নেই

অনলাইন ডেস্ক : বাবার মৃত্যুর পর দাফন-কাফনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তখন খবর এলো চিকিৎসাধীন ছেলেও মারা গেছেন। বাবার মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যেই বিয়োগান্তক এ ঘটনা ঘটল। পিতাপুত্র দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন।

মৃতরা হলেন- বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মাহবুব উল্লাহ চৌধুরীবাড়ির বাসিন্দা আবু সৈয়দ চৌধুরী (৬৫) ও তার পুত্র মো. আলমগীর চৌধুরী (৩৫)।

২৫ বছর হলেই নেওয়া যাবে করোনার টিকা

বুধবার (২৮ জুলাই) চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য হোসনে আরা বেগম বলেন, ২২ জুলাই প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হন আলমগীর। এর পরদিন আক্রান্ত হন আবু সৈয়দ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু সৈয়দ মারা যান। বুধবার (২৮ জুলাই) তার দাফন কাজ শেষ হওয়ার আগেই সকাল ১০টার দিকে মারা যান ছেলে আলমগীরও। বুধবার সকাল ১১টার দিকে বাবা আবু সৈয়দের ও আসরের পর আলমগীরের দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। আর এই সময়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। করোনা শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »