শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের চাপায় নিহত ও মৃতের সংখ্যা ৪, আহত ২ জন
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২২, ১১:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের চাপায় নিহত ও মৃতের সংখ্যা ৪, আহত ২ জন

মোস্তাফিজুর রহমান টুলু(বরিশাল)বাবুগঞ্জ ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতুর উত্তর ঢালে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মারা যান। ইকই দুর্ঘটনায় উত্তর রহমতপুর এলাকার মৃতঃ মোবারক হাওলাদারের স্ত্রী মোসাঃ জাহানারা বেগম দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করে অসুস্থা হয়ে পরলে তাকেও শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। রবিবার ২৮ আগস্ট সকাল পৌনে ১২টার দিকে রহমতপুর সেতু এলাকার উত্তর ঢালে বাস স্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
মৃত জাহানারা বোগম(৪৫)ছাড়া নিহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামের মোঃ ফজলুল হক (৭০) একই এলাকার মোঃ জলিলের স্ত্রী পলি আক্তার (৪০) এবং মৃত ওহাব খানের ছেলে ভ্যান চালক জয়নাল(৪০)।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্য আব্দুর রহমান জানান, বাসের চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক জয়নালের মৃত্যু হয়েছে।
আহত অন্য দু’জন হলো, নিহত পলি আক্তারের কন্যা রাফিয়া (১৮), মানিককাঠি এলাকার মো. রাসেলের ছেলে মোঃ তাওহীদ (৪)। নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে রহমতপুর সেতুএলাকায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (নং ঢাকা মেট্রো-ব ১৫-০৮৭৩) বাসটি রহমতপুর অতিক্রম কালে উপজেলার মানিককাঠী থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় জনতা সড়কে গতিরোধক নির্মাণের দাবীতে প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা ও ইউপি চেয়ারম্যান মৃধা মু. আক্তার উজ-জামান মিলনের হস্তক্ষেপে অবরোধ তুলেন নেন। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পরে চালক পালিয়েছে। বাস ও ভ্যান উদ্ধার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »