মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টেবিলে শিশু রোগীকে মারধর!
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২, ৬:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টেবিলে শিশু রোগীকে মারধর!

বাবুগঞ্জ : ক্ষতস্থান সেলাই করার সময় আহত শিশু কান্না করায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সুমনের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের স্বজনরা শনিবার (৮ অক্টোবর) থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি জানিয়েছেন, লিখিত বা মৌখিক কোনো অভিযোগ এখনো পাইনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেনেছি এমন একটি অভিযোগ। এজন্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ওই নার্সের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা শিশুটির মামি সাবেরা খাতুন বলেন, শিশু লামিয়া এতিম। ও আমার বাসায় থাকে। শুক্রবার দুপুরে বাড়িতে বসে টিনে ওর হাত কেটে যায়। চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অপারেশন থিয়েটার রুমে দায়িত্বরত নার্স সুমন কোনো এনেসথেসিয়া না দিয়ে ক্ষতস্থানে সেলাই করতে যায়। তখন লামিয়া কান্না করলে শিশুটিকে মারধর করেন। ওর গালে এখনো মারধরের ক্ষত স্পষ্ট।

লামিয়ার নানি আলমতাজ বেগম বলেন, নার্স সুমনের থাপ্পড়ে আমার নাতি লামিয়া আরও অসুস্থ হয়ে পড়েছে।

এ ঘটনায় অভিযুক্ত সুমন বলেন, আমি ইচ্ছে করে ওই শিশু রোগীকে থাপ্পড় মারিনি। মূলত তাকে শান্ত করতে চাচ্ছিলাম। তাছাড়া হাত বেশি কেটে যাওয়ায় রক্ত ঝরছিল। দ্রুত চিকিৎসা শুরু করা না গেলে আরও অসুস্থ হয়ে যেত।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, রোগী মারধরের অভিযোগে থানায় একটি ডায়েরি হয়েছে। আমরা অভিযোগ তদন্ত করে দেখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »